
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃআলোচনা সভা, শোভাযাত্রা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শহরের প্রধান সড়কগুলোতে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়। জেলা বিএনপির আহŸায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও চেতনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেই পথ ধরেই বিএনপি দেশের সার্বিক সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কাজ করে যাচ্ছে। সকল দ্বিধা-দ্ব›দ্ব ভুলে গিয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।”
পথসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহŸায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সাবেক কুড়িগ্রাম পৌরসভা মেয়র আবু বকর সিদ্দিক। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর জোর দেন। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব উমর ফারুক, কুড়িগ্রাম সদর থানা বিএনপির আহŸায়ক আলহাজ্ব মাহাবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব সাইদুর রহমান, জাসাস কুড়িগ্রাম জেলা শাখার আহŸায়ক জাকি মোঃ আহসান হাবিব সজীব, যুগ্ম আহŸায়ক সাংবাদিক রফিকুল ইসলাম, সদস্য সচিব নুরজামাল বাহাদুর। বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার শুলকুর বাজার মাঠে পাঁচগাছি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচগাছি ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক নুর জামাল হক বিডিআর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম সদর থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচগাছি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নুরুল ইসলাম বাম্পার, যুগ্ম আহŸায়ক লতিফুর রহমান ভজু, সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য প্রার্থী নুরজামাল হক, স্থানীয় সমাজসেবী মোফাচ্ছেল সরদার প্রমুখ।
পাঁচগাছি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সভায় দলীয় নেতাকর্মী সমর্থকদের মতামতের ভিত্তিতে আসন্ন পাঁচগাছি ইউপি নির্বাচনে ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহŸায়ক লতিফুর রহমান ভজুকে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৪ |
| সূর্যোদয় | ভোর ৬:৪১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৫ |
| এশা | রাত ৮:৩১ |