
সখিপুর (টাংগাইল) প্রতিনিধি; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন,কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়। জনগণের পাশে থেকে সাধারণ জীবন যাপন করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সখিপুরের দুঃখ আটিয়াবন অধ্যাদেশ ৮২ কালো আইন সংসদে ২ বার বলেছি, পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রীকেও বলেছি, অবিলম্বে এই কালো আইন বাতিল করব ইনশাল্লাহ।
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাহস,সংগ্রাম,ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির উদ্যোগে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় টাঙ্গাইলের সখিপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে মিছিল নিয়ে ডাকবাংলো চত্বরে মিলিত হয়। এর পর উপজেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি নাজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত ) কবির হাসান, সাংগঠনিক সম্পাদক শিকদার মোঃ সবুর রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহনণের পরপরই দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সৌর্হাদ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলের অবকাঠানো উন্নয়নের জন্য ইতিমধ্যে অনেক রাস্তাসহ বিভিন্ন কাজ করে যাচ্ছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার,আমজাদ হোসেন মাস্টার, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, মোঃ নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক সিকদার মোঃ সবুর রেজা, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মীর আবুল হাসান আজাদ,কৃষক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, যুবদলের আহ্বায়ক ও বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ ফরহাদ ইকবাল, ছাত্রদল সভাপতি মোঃ একাব্বর হোসেন প্রমুখ।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৪ |
| সূর্যোদয় | ভোর ৬:৪১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৫ |
| এশা | রাত ৮:৩১ |