আজ | | | |

শিরোনাম :

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

গণভোটের প্রচারণা চালাতে নির্বাচনের সময় ৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের দাবিতে পিএসসিকে স্মারকলিপি

প্রকাশ: 20 January, 2026 3:45 pm

নিজস্ব প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে নির্বাচনের সময়ে সকল চাকরি পরীক্ষা স্থগিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার কাছে স্মারকলিপি প্রদান করার পর এবার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের দাবিতে পাবলিক সার্ভিস কমিশন(পিএসসি) কে স্মারকলিপি দিয়েছেন  চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা।

আজ ২০ জানুয়ারি(২০২৬)মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পাবলিক সার্ভিস কমিশন(পিএসসি) তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদের নেতৃত্বে চাকরি প্রার্থীদের একটা প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করেন ।

এ সময় উপস্থিত ছিলেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থী এনামুল হক জমিদার,আল আমিন, মেহেরাজ হোসেন,মাহমুদুল হাসান, ফারজানা জাহান, ইশা জাহান প্রমুখ।

স্মারকলিপি প্রদানের পর উপস্থিত সাংবাদিকদের কে প্রেস ব্রিফিং করেন কোটা সংস্কার আন্দোলন (২০১৮ এবং ২০২৪) এর আইন ও আদালত সেলের প্রধান সমন্বয়কারী জালাল আহমদ। তিনি জানান,”আমরা বাংলাদেশের তরুণ ভোটাররা দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। আগামী ২১ জানুয়ারি তারিখ থেকে দেশব্যাপী নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হতে যাচ্ছে।

নির্বাচনকালীন এই সময়টি তরুণ ভোটারদের জন্য গণতান্ত্রিকভাবে সচেতন হওয়া, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করা এবং ভোটাধিকার প্রয়োগের মানসিক প্রস্তুতি গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য।”

তিনি আরো বলেন,”নির্বাচনকালীন সময়েই ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা থাকায় তরুণ ভোটারদের ওপর তীব্র মানসিক চাপ সৃষ্টি করছে। একদিকে জাতীয় নির্বাচনে নাগরিক দায়িত্ব পালনের প্রস্তুতি, অন্যদিকে কঠিন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার চাপ—এই দ্বিমুখী পরিস্থিতি তরুণদের স্বাভাবিক মনোযোগ ও নির্বাচনে অংশগ্রহণকে মারাত্মকভাবে ব্যাহত করছে।”

তিনি আরো বলেন,”এবারের নির্বাচনে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য নির্বাচনের প্রচারণার দিন ২১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকল চাকরি পরীক্ষা স্থগিত করতে গত ১৮ জানুয়ারি আমরা নির্বাচন কমিশন অফিসে স্মারকলিপি দিয়েছিলাম ।সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তাই নির্বাচন কমিশন নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে সকল চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিত করতে পারে।
আজকে আমরা ফর্মালিটি বজায় রাখতে পিএসসিতে স্মারকলিপি দিয়েছি ।এবারের নির্বাচনে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য নির্বাচনের প্রচারণার দিন ২১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকল চাকরি পরীক্ষা স্থগিত করা অত্যন্ত জরুরী।”

কয়েকজন চাকরি প্রার্থী জানান,”বিসিএস পরীক্ষার্থীদের একটি বড় অংশ ছোটখাটো বিভিন্ন পেশায় (শিক্ষকতা, ব্যাংকিং, সরকারি-বেসরকারি চাকরি) নিয়োজিত আছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী ট্রেনিং ও আনুষাঙ্গিক কার্যক্রম চলবে। ২৫ জানুয়ারির পর থেকে সরকারি নির্দেশনায় কোনো চাকরিজীবী ছুটি নিতে পারবেন না। এমতাবস্থায়, যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন এবং যাদের ছুটি বাতিল করা হয়েছে, তারা ৩০ তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না বলে আমাদের অবগত করেছেন। এটি তাদের প্রতি চরম অবিচার।”

তারা আরো বলেন,”নির্বাচনী প্রচারণার সময় সব দলের দিন-রাত বিরামহীন মাইকিং, সাউন্ড সিস্টেম এবং মিছিল-মিটিংয়ের কারণে পরীক্ষা প্রস্তুতির জন্য মানসিক স্থিতিশীলতা ধরে রাখা অসম্ভব।”

এ সময় তারা দুই দফা দাবি উত্থাপন করেন।

১. আগামী ২১ তারিখের পর থেকে জাতীয় নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

২. একই সময়সীমার মধ্যে পিএসসি’র অধীনে বাংলাদেশের সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার ব্যবস্থা গ্রহণ।

রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম


    • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৫
      এশা রাত ৮:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।