আজ | | | |

শিরোনাম :

মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে

চাঁদপুরে পাউবোর প্রকল্পে নামে মিথ্যে সিন্ডিকেটের প্রপাগান্ডা ছড়াছে একটি সিন্ডিকেট “

প্রকাশ: 16 April, 2026 8:56 am

মোঃ ইসমাইল, হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি : ​চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৮ কোটি টাকার ফেরো সিমেন্ট স্ল্যাব নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির যে খবর চাউর হয়েছে, অনুসন্ধানে তাকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং একটি বিশেষ স্বার্থান্বেষী মহলের সাজানো প্রপাগান্ডা হিসেবে পাওয়া গেছে। মূলত টেন্ডার বঞ্চিত একটি অসাধু ঠিকাদার চক্র এবং বিগত সরকারের সুবিধাভোগী সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই গুজব ছড়িয়েছে বলে তথ্য মিলেছে।

​ঘটনাস্থল নিয়ে বিভ্রান্তি ও প্রকৃত সত্য- ​গত কয়েকদিন ধরে দাবি করা হচ্ছিল যে, মতলব উত্তরের ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাউবোর প্রকল্পের স্ল্যাব নির্মাণে অনিয়ম হচ্ছে। তবে সরেজমিনে পরিদর্শন, দাপ্তরিক নথিপত্র এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণে দেখা যায়, ফরাজীকান্দি মাঠে বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকল্পের কাজই চলমান নেই। পাউবোর যে ৮ কোটি টাকার প্রকল্পের কথা বলা হচ্ছে, তার অবস্থান ফরাজীকান্দি থেকে প্রায় ৩০-৩৫ কিলোমিটার দূরে মতলবের কালীপুর এলাকায়। একটি দূরবর্তী স্থানের ব্যক্তিগত কর্মকাণ্ডকে সরকারি বড় প্রকল্পের সাথে গুলিয়ে ফেলে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

​ব্যক্তিগত কাজকে ‘সরকারি’ বলে চালানোর চেষ্টা- ​ফরাজীকান্দি মাঠে যে স্ল্যাবগুলো তৈরি হতে দেখা গেছে, সেগুলো কোনো সরকারি প্রকল্পের অংশ নয়। অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট ঠিকাদারের উদ্ধৃত কাঁচামাল ব্যবহার করে জনাব আজিজ নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত প্রয়োজনে কিছু স্ল্যাব তৈরি করেছেন। যেহেতু এটি কোনো সরকারি বরাদ্দ বা টেন্ডারের কাজ নয় এবং স্থানটি পাউবোর অধিগ্রহণকৃত নয়, তাই এই বিষয়ে দাপ্তরিক অনুমোদনের কোনো বাধ্যবাধকতা ছিল না। পাউবো কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

​স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য –​ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং দশ গ্রাম পানি ব্যবস্থাপনা দলের সভাপতি জনাব ইয়াসিন মোল্লা এবং স্থানীয় বিএনপির নেতা জনাব গনি তপদার স্পষ্টভাবে জানিয়েছেন:”এখানে বর্তমানে পাউবোর কোনো কাজ চলছে না। এখলাছপুর শাখার ফেরোসিমেন্টের কাজ অনেক আগেই শেষ হয়েছে। যদি সরকারি কোনো কাজ চলতো, তবে স্থানীয় তদারকি কমিটির সভাপতি হিসেবে আমরা অবশ্যই জানতাম। এটি কেবলই কুচক্রী মহলের অপপ্রচার।”
​
প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবস্থান- ​সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী তদন্ত সাপেক্ষে জানিয়েছেন, ফরাজীকান্দিতে স্ল্যাব নির্মাণের সাথে পাউবোর বা ৮ কোটি টাকার প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এবিষয় ঠিকাদারি প্রতিষ্ঠান আমির এন্ড কোং এর সাথে যোগাযোগ করা হলে তারা জানায় ফরাজিকান্দি এলাকায় তাদের কোনো কাজ চলমান নেই এবং প্রকৌশলী জনাব জাহাঙ্গীর হোসেন এর সাথে আমাদের কাজের কোনো সম্পৃক্ততা নেই ।তাছাড়া তারা আরো বলেন যে, প্রকৌশলী যদি কোন কাজে সঠিকভাবে তাদারকি করে তাহলে তাদের উপরে আঘাত করা হয় যার উৎকৃষ্ট উদাহরণ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে ঠিকাদার কর্তৃক বাঁশ দিয়ে পেটানো। সুতরাং কারো ব্যক্তি স্বার্থের আঘাত ঘটলেই সে অফিসের বিরুদ্ধে লেগে যায়।
​
অন্যদিকে, উপ-সহকারী প্রকৌশলী জনাব জাহাঙ্গীর হোসেনের বদলিকে এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই । নথিপত্র বলছে, তার বদলি একটি নিয়মিত সরকারি প্রশাসনিক প্রক্রিয়া। এ বিষয়ে জনাব জাহাঙ্গীর হোসেন বলেন, “আমার আওতাধীন ফেরোসিমেন্ট সিট তৈরির কাজ গত বছর নভেম্বরে শেষ হয়েছে এবং আমার বিরুদ্ধে আনীত অভিযোগ কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। অসাধু ঠিকাদার চক্র অনৈতিক সুবিধা না পেয়ে জনমনে বিভ্রান্তি ছড়াতে এই মিথ্যার আশ্রয় নিয়েছে।”

চাঁদপুর বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজারহাট সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে গাছ বিতরণ

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’

    লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ডিসি সড়কে মাল বোঝাই ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ঘে একই পরিবারের ৩জনসহ ৫ জন নিহত

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    সখিপুরের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

    নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আশুলিয়ায় ট্রাস্ট্রের সম্পত্তি দখল বানিজ্যে বাধা দেওয়ায় হামলা মামলার শিকার ট্রাস্ট্র দাতার উত্তরাধীকাররা।

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি

    চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

    রাজশাহী বিভাগের কৃতি কর্মকর্তাদের এই পদোন্নতি কেবল তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বৃহত্তর রাজশাহীবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়: ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু

    রাজধানীতে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের একটি তালিকা প্রস্তুত করেছে সরকারের গোয়েন্দা বিভাগ: তালিকায় ৫৪৫ জনের নাম রয়েছে


    • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪২
      সূর্যোদয়ভোর ৬:৫৭
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০২
      মাগরিবসন্ধ্যা ৬:২৯
      এশা রাত ৭:৪৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।