
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার এবং আদালতের নির্দেশে জেলহাজতে যাওয়ার পরও নিজ বিদ্যালয়ে ফিরে দিব্যি পাঠদান চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের প্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.জুয়েল রানাকে ঘিরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
প্রাপ্ত আদালতের নথি থেকে জানা যায়, ভিজিল্যান্স সার্ভে কমিশনের অফিস অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে ঢাকায় আটক হন জুয়েল রানা। পরবর্তীতে তার বিরুদ্ধে দ্য পেনাল কোড, ১৮৬০-এর ৪২৯ ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। গত ২০ জুন ২০২৬ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে শিক্ষক জুয়েল রানা তার কর্মস্থল প্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং টানা দুই দিন শ্রেণিকক্ষে পাঠদানও করেন। ফৌজদারি মামলায় জেলহাজতে থাকা একজন সরকারি শিক্ষকের এভাবে নীরবে বিদ্যালয়ে ফিরে ক্লাস নেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় শিক্ষা বিভাগে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
প্রাথমিক শিক্ষা বিভাগের এই তোপের মুখে পড়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষক জুয়েল রানা বর্তমানে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা জানান, সরকারি চাকরি বিধি অনুযায়ী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে সাময়িক বরখাস্ত হওয়ার বিধান রয়েছে। বিষয়টি আড়াল করে কিভাবে তিনি বিদ্যালয়ে যোগদান করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনাটি নিয়ে শিক্ষা বিভাগে বিশদ তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম মুঠো ফোনে জানান,বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে এবং অভিযুক্ত জুয়েলকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৪ |
| সূর্যোদয় | ভোর ৬:৪১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৫ |
| এশা | রাত ৮:৩১ |