আজ শুক্রবার | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৩৯

বিশেষ প্রতিবেদক ॥ গত শুক্রবার জুম্মার নামজ শেষে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন গুগুলিয়ার ওলামা লীগের দুর্ভেদ্য ঘাটি খ্যাত একটি মাদ্রাসায় ওলামালীগের কতিপয় নেতার উপস্থিতিতেই এক সভা অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, টঙ্গী পশ্চিম থানাধীন গুশুলিয়া গ্রামের এহসান সিটিতে গড়ে ওঠা দারুল উলুম মহিউস সুন্নাহ নিজামিয়া মাদ্রাসাটি গত ফ্যাসিষ্ট সরকারের আমলে ওলামা লীগের দুর্ভেদ্য ঘাটি হিসেবে ব্যবহার করে আসছে। ওই ঘাটির প্রধান পৃষ্ঠপোষক টঙ্গী পশ্চিম থানা ওলামা লীগের সভাপতি মুফতি মোঃ জুনাইদ আলী, যিনি শেখ হাসিনার সাবেক এপিএস সাইফুজ্জামান শেখরের আত্মীয়। এছাড়া ওই ঘাটির প্রধান সমন্বয়ক ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিরপুর থানা ওলামা লীগ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ড. খলিলুর রহমান। একই সাথে ওই ঘাটির অর্থ পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করে আসছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণি। তার নেতৃত্বেই গত শুক্রবার ১০ই এপ্রিল অন্যত্র থেকে শতাধিক মাদরাসা ছাত্রদেরকে নিয়ে একটি সভা করার চেষ্টা করা হয়। কিন্তু ওই এলাকার স্থানীয় কয়েকজন মুরব্বিদের বাধার মুখে সভাটি পন্ড হয়। সভা করতে না পেরে দাম্ভিকতার সহিত ওসমান গণি বলেছেন এহসান সিটি’র প্লট মালিক আমরা। কাজেই এ সিটিতে এলাকার কাউকেই মাতব্বরি করতে দেয়া হবে না। ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির এমন আচরণের প্রতি স্থানীয়রা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে শোনা গেছে।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণি বর্তমানে পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসি’র অধীনে গাজীপুর জেলার জয়দেবপুর ১৩২/১৩৩ কেভি বিদ্যুৎ লাইন সঞ্চালনের দফতরের নির্বাহী প্রকৌশলীর পদে কর্মরত। তার সম্পর্কে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সম্ভবত ওই কারণেই তিনি তদন্ত প্রতিহত করার কৌশল হিসাবে সমমনাদের একত্রিত করার চেষ্টা করছেন। গত ফ্যাসিষ্ট আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আত্মীতার সুযোগে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্চাচরিতার অভিযোগ আছে তার বিরূদ্ধে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের এর নিকট জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে তিনি এও বলেছেন যে, যদি কেউ মবের মত ঘটনা ঘটানোর চেষ্টা করতে চাইলে সে ব্যাপারে তিনি তৎপর থাকবেন বলেও জানান। এছাড়াও ওই এলাকার স্থানীয় মুরব্বী জনৈক আলী আহম্মেদ এর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন যে, ওসমান গণির নেতৃত্বে সভার করার চেষ্টা করা হয়, তবে সভা হয়নি।
দৈনিক আজকের প্রভাত পত্রিকার পক্ষ হতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির নিকট অনৈতিক, অবৈধ ও দুর্নীতির বিষয় সম্পর্কিত তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে।
এদিকে এহসান রিয়েল এষ্টেট এন্ড ডেভেলপমেন্ট লিঃ-এর পক্ষ হতে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে দায়েরকৃত সিআর ১২২০/২০২৪ নম্বর মামলার আসামীর তালিকায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণি ১১ নম্বর আসামী।
এদিকে গত ২০২৪ সনের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করার অভিযোগে ঢাকা সিএমএম কোর্টে (শাহাবাগ থানা এরিয়ার) সিআর ১১৪/২০২৫ নম্বর মামলার আসামীর তালিকায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির নাম ৯৪ নম্বর বলে জানা গেছে। ওই মামলটি পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন (পিবিআই)’র তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করেছেন বলে পিবিআই’র লীগ্যাল ও মিডিয়া কর্মকর্তা আবু ইউসুফ নিশ্চিত করেন।
এদিকে ওসমান গনি কর্তৃক অনেককে হেনস্থা করার তথ্য পাওয়া গেছে। ওসমান গনির কাছে আছে টাকার খনি। যেই তার বিপক্ষে কথা বলবে তাকেই হতে হবে হয়রানি। গুশুলিয়া গ্রামের কতিপয় মাতবরদের সাথে টাকা বিছিয়ে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করতে শুরু করেছেন ওসমান গণি। এরই ধারাবাহিকতায় স্থানীয় মাতব্বর দরবেশ আলীর দ্বারা মোঃ আব্দুল হক সাহেবকে মোবাইলে ফোন করে তাকে ডেকে নিয়ে হেনস্থা করার চেষ্টা হয়। মব সৃষ্টি করে সবাইকে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়। এ ব্যাপারে দরবেশ আলী মাতবরের নিকট মতামত চাওয়া হলে তিনি জানান যে, কেউ যদি বিচার চায়, তাহলে সে বিচার তো করা দোষের কিছু নয়। এরকম উত্তরের বিপরীতে তার নিকট প্রশ্ন করা হয় যে, কোন অপরাধে বিচার দেয়া হয়েছে? এরকম প্রশ্নের উত্তরে ওই মাতবর জানান যে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির নিকট একজন সাংবাদিক তথ্য চেয়েছেন। ওইরুপ তথ্য চাওয়ার ব্যাপারে আব্দুল হক সহযোগিতা করেছে বলে উল্লেখ করেছেন। এরকম প্রশ্নের উত্তরে দরবেশ আলী মন্তব্য করলেন যে, আপনি সাংবাদিক হলে বুঝবেন যে, যেটা লাউ সেটাই কদু। অর্থাৎ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির নিকট তথ্য চাওয়ার প্রেক্ষিতে এহসান সিটি এলাকায় মব সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে তা কিন্তু পরিষ্কার।
এদিকে আন্দাজ করা যায় যে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির দ্বারা গত কয়েক বছরে পুকুর চুরি করার মত দুর্নীতির ঘটনা ধরা পরার উপক্রম ঘটতে শুরু করেছে, করছে। এ কারণে সে রীতিমত বেসামাল হয়ে পরেছেন। এসব ব্যাপারে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির মুঠোফোনে ফোন করা হলে তিনি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১৮ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৬ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২১ |
| এশা | রাত ৮:৩৯ |