আজ শনিবার | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:০২

শিরোনাম :

দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে : মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল : ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

ডিএমপি’র এডিসি’র সাথে সৌজন্য সাক্ষাতে গিয়ে ফেঁসে গেলেন হাতীবান্ধা থানার ওসি

প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধি।।ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) এডিসি’র প্রটোকলে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেঁসে গেলেন লালমনিরহাটের হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লা। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
জানা গেছে,ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শওকত আলী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাসিন্দা। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লালমনিরহাটের শীতার্ত মানুষে পাশে দাঁড়াতে কম্বল বিতরনের উদ্যোগ নেয়।এসব কম্বল বিতরন করতে শিক্ষার্থীরা প্রধান অতিথি হিসেবে হাতীবান্ধার সন্তান ডিএমপি’র এডিসি শওকত আলীকে প্রধান অতিথি করেন এবং তাকে সাথে নিয়ে আসেন শিক্ষার্থীরা।গত বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়াম হলরুমে সেই কম্বল বিতরন অনুষ্ঠানে গিয়ে এডিসি’র সাথে দীর্ঘদিন পরে দেখা হয় স্কুল জীবনের সহপাঠি স্কুল শিক্ষিকা শাকিলা খন্দকার মুনার। বন্ধুর দেখা পেয়ে স্কুল শিক্ষিকা নৈশ্যভোজের দাওয়াত করেন এডিসি বন্ধুকে।
বান্ধবীর দাওয়াত ফেরাতে না পেয়ে কম্বল বিতরনের পুরো টিম (শিক্ষার্থীরা) নিয়ে ওই দিন রাতে বান্ধবীর বাবা সাখাওয়াত হোসেন রঞ্জু মাস্টারের বাড়িতে নৈশভোজে যান এডিসি শওকত আলী।সিনিয়র অফিসারের নির্দেশনায় তাকে নিরাপত্তাজনিত প্রটোকল দিতে ওই বাড়িতে যান হাতীবান্ধা থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহিন মোহাম্মদ আমানুউল্লাহ। সেই প্রটোকলে গিয়ে ফেসবুকের ট্রলে পড়েন তিনি।
এডিসি’র বান্ধবী শাকিলা খন্দকার মুনার চাচা হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি কেএম আমজাদ হোসেন তাজু।আওয়ামীলীগ নেতা তাজু’র বাড়ি অতিক্রম করে শাকিলাদের বাড়িতে যেতে হয়। শাকিলার বাবা চাচারা ৭ ভাই সারিবদ্ধ ৭টি বাড়িতে বসবাস করেন।সবগুলো বাড়ির একমাত্র সড়কের শাকিলাদের বাড়ির গেটে রাখেন এডিসিকে বহন করা হাতীবান্ধা বি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমারের গাড়ি। সেই গাড়ির ছবি দিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়ে “আওয়ামীলীগ নেতার বাড়িতে ওসি’র গোপন বৈঠক ও নৈশ্যভোজ”। এটি দৃষ্টিতে আসে পুলিশের সর্বোচ্চ পর্যায়ে।
বিষয়টি তদন্ত করতে একটি তদন্ত কমিটিও গঠন করেন লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান। এ ঘটনা নিয়ে গোটা জেলায় পক্ষ বিপক্ষে নানান আলোচনার জন্ম দেয়। মিডিয়া ট্রায়াল ও মব সৃষ্টির মত ঘটনার জন্ম দিয়েছে।
শাকিলাদের প্রতিবেশি উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক মোকসেদুর রহমান দুলু বলেন, শাকিলাদের বাড়ির সামনে পুলিশের গাড়ি দেখে ভিতরে গিয়ে দেখি শাকিলার বন্ধু এডিসি শওকত আর কিছু শিক্ষার্থী খাওয়া দাওয়া করছে। তবে সেখানে তাজু ভাই ছিলেন না। আর তাজু ভাইয়ের বাড়ি আলাদা। কিছু লোক ওসিকে ফাঁসাতে মিথ্যা রটিয়েছে। এখানে অপরাধ হলে ওসি’র চেয়ে সিনিয়র অফিসার ছিলেন। তারও তো অপরাধ হওয়ার কথা।
পুলিশের দায়িত্বশীল একটি সুত্র দাবি করেছে, নতুন ওসি’র যোগদানের পরে বিট অফিসারের দায়িত্ব বন্টনে পরিবর্তন আনেন। এতে কতিপয় অফিসার ক্ষুব্ধ হয়ে ওসি’র প্রতি মনক্ষুন্ন হন। অপর দিকে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নতুন ওসি কঠোর অবস্থানের কারনেও সীমান্তবর্তি এ উপজেলার চোরাকারবারিরাও ক্ষুব্ধ হন। যার কারনে,ওসিকে ফাঁসাতে এ ট্রায়াল করা হতে পারে।
এডিসি শওকত আলীর বান্ধবী স্কুল শিক্ষিকা শাকিলা খন্দকার মুনা বলেন, অনেক দিন পরে বন্ধুর দেখা পেয়ে বন্ধুত্বের স্বার্থে তাকে ও শিক্ষার্থীদের পুরো টিমকে দাওয়াত করি। সেই দাওয়াতে ওসি এসেছিল এডিসি’র প্রটোকলে তা আমরা জানি না। তাছাড়া চাচার বাড়ি আলাদা,আমাদের বাড়ির সীমানা প্রাচীরও আলাদা। কিছু মানুষ না জেনে ফেসবুকে নতুন ওসিকে নিয়ে ট্রল করে তার ক্ষতির চেষ্টা করছে। আমি চাই,সুষ্ঠ তদন্ত করে সত্য দিয়ে বিচার করবে কর্তৃপক্ষ।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লা বলেন, আমার সিনিয়র অফিসার বি সার্কেল স্যার আমাকে মৌখিক নির্দেশনায় এডিসি স্যারকে একটু সময় দিতে বলেন। সেই নির্দেশে আমি ওই বাড়ির কাছে যাই, এডিসি স্যার বাড়ি থেকে বেড়িয়ে এলে আমি সৌজন্য স্বাক্ষাত করে চলে আসি। ফেসবুকে যে ছবি ছড়িয়েছে সেটা বি সার্কেল স্যারের গাড়ি। আমি ওই বাড়ির ভিতরেও যাইনি।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার বলেন, আমার গাড়িতে ডিএমপি’র এডিসি স্যারকে পৌছে দিতে গাড়িটি পাঠিয়েছিলাম। আমি যাই নি। ফেসবুকে আসা ছবির গাড়িটি আমার। তবে প্রটোকল দিতে ওসিকে কোন নির্দেশনা দেয়া হয়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ শওকত আলীকে তার মুঠোফোনে কল করে তাকে পাওয়া যায়নি।
লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, আমরাও বিষয়টি তদন্ত করছি। একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রির্টানিং কর্মকর্তাও বিষয়টি নিয়ে তদন্ত করবেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

    কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    দুবাই ভ্রমণে সুখবর: ৪৮ কর্মঘণ্টার মধ্যেই মিলবে পর্যটন ভিসা

    চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে : মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ঢাকা বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার মূল্যে ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবিতে বৃক্ষরোপন

    ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

    জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

    রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: ডেথ রেফারেন্স হাইকোর্টে মামলা হাইকোর্টে পাঠানো হয়েছে

    পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার

    জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সখিপুরের মুসাররাত সানান রহমান

    মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

    ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল : ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    ভুমি সেবার মান যাচাই করতে হঠাৎ ভুমি প্রতিমন্ত্রীর পদচারনা আশুলিয়া রাজস্ব সার্কেল ভুমি অফিসে

    বাউফলে নিজ বাসায় মিললো মুক্তিযোদ্ধার পঁচাগলা লাশ উদ্ধার

    সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল

    পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যা: রাজধানীর গেন্ডারিয়ায় যুবক খুন : প্রধান আসামি বাঘা র‌্যাবের হাতে গ্রেফতার

    ২২ লাখ ক্ষুদে শিক্ষার্থীর অবিস্মরণীয় ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী:উপদেষ্টা মাহদী আমিন

    ন, বর্তমান সরকার ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’ এবং ‘পুরস্কার ও তিরস্কার’ (Punishment and Reward) নীতিতে গভীরভাবে বিশ্বাসী

    রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

    বিটিভি জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি

    বিসিবি নবনির্বাচিত সভাপতি ও পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    ঢাকা থেকে কয়টি পত্রিকা প্রকাশিত হয় সংসদে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।


    • শনিবার, ১৩ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৩
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৪৬
      এশা রাত ৯:১৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।