
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫:৪৫ ঘটিকায় দক্ষিণখান থানার মুন্সী মার্কেট ঝিলপাড় এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একটি শর্টগান ও পুলিশের লোগোযুক্ত চাবিসহ এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে থানা সূত্র থেকে জানা যায় ।
অপরাধ দমনে পুলিশের ব্যাপক তৎপরতা রয়েছে থানার বিভিন্ন এলাকায় এমনটা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৮ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
| এশা | রাত ৭:৪৩ |