
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগপ্রাম জেলা পপ্রতিনিধিঃকুড়িগপ্রাম জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন ধরণের কর্মসূচীর অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন। রাজারহাট উপজেলা পপ্রশাসনের নতুন ভবনের উদ্বোধন, সার্কিট হাউসে গরীব, অসহায়, পপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ বিতরণ এবং কুড়িগপ্রাম জেলা স্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পপ্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রাজারহাটের উপজেলা পপ্রশাসনের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বলেন- কারিগরি সমীক্ষা শেষ হলে আগামী অর্থবছর থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুররু হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর দুই পাড়ের পপ্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগপ্রামের রাজারহাট উপজেলা পপ্রশাসনের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৭ বছর ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এর ফলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিই নয়, বিভিন্ন ক্ষেত্রেও অনিয়ম ও দুর্নীতি এখনো রয়ে গেছে। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতার ওপর গুররুত্বারোপ করে তিনি বলেন, ‘জনগণ ও পপ্রশাসন একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। কুড়িগপ্রামের মানুষের কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি থেকে আসন না পাওয়া জেলার মানুষের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পপ্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব পপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সরকারের পপ্রতি মানুষের আস্থাও তৈরি হবে। কুড়িগপ্রাম সার্কিট হাউসে নগদ অর্থ ও ত্রাণ সামগপ্রী বিতরণ অনুষ্ঠানে পপ্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি সহ নানা সমস্যার কথা তুলে ধরে মাননীয় মন্ত্রীর সহায়তা কামনা করেন দৃষ্টি পপ্রতিবন্ধী মজনু মিয়া।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পপ্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ পপ্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা।
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৭ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০২ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
| এশা | রাত ৭:৪৫ |