আজ | | | |

শিরোনাম :

ডিএমপি চার পুলিশ পরিদর্শককে বদলি: তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন উত্তরা পশ্চিম থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী* বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নতুনের মৌলিকত্ব ও পুরোনোর অভিজ্ঞতা

প্রকাশ: 3 March, 2025 12:01 pm

শায়রুল কবির খান: নতুনের মধ্যে ‘মৌলিকত্ব’ ও পুরোনোতে ‘গুণগত পরিবর্তন’ অপরিহার্য, তবেই সমাজে-রাষ্ট্রে তা গ্রহণযোগ্যতা পায়। আর নতুনের মধ্যে মৌলিকত্ব, পুরোনোতে গুণগত পরিবর্তন না থাকলে সাময়িক আলোচনার সূত্রপাত কিংবা উৎসাহ-উদ্দীপনা তৈরি হয় বটে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মোহভঙ্গ হয়।

মৌলিক ও গুণগত পরিবর্তনে সবচেয়ে বড় দৃষ্টান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছে। স্বাধীনতার উষালগ্নেই নাগরিকদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ’৭৫-এর পটপরিবর্তনের পর আওয়ামী লীগের বিপরীতে অবস্থানরত জনশক্তি ও জনআকাঙ্ক্ষা হতাশায় নিমজ্জিত হয়েছিল।

এমন অবস্থায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম) রাষ্ট্রের নেতৃত্বে এসে জনআকাঙ্ক্ষাভিত্তিক দুটি সঠিক পদক্ষেপ নিলেন। একটি সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ আর অন্যটি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। একটি স্বাধীনতা-সার্বভৌমত্বের চালিকাশক্তি। অন্যটি ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার প্রতি শ্রদ্ধা। তিনি কতটা নিখুঁত আর্কিটেক্ট, ৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে নানা ভাষা-গোষ্ঠীর নাগরিকদের বিশ্বদরবারে জাতি রাষ্ট্রের পরিচয় দিলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ নামক রাজনৈতিক দর্শনের মাধ্যমে।

ইসলাম ধর্মের সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের ধর্মভিত্তিক রাষ্ট্র না করে সব ধর্মের নাগরিকের সমমর্যাদা রেখে একটি ক্যানভাসে আঁকলেন। ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর ভিত অনেক মজবুত ও কঠিন। তার বিপরীতে আগে ও পরে কেউ এমন জায়গা নিতে পারেননি, আর ভবিষ্যতেও পারার সম্ভাবনা নেই। এর একটি যৌক্তিক কারণও আছে। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে দুটি ইস্যু স্থায়ী জায়গা নিয়েছে। প্রথমটি ১৯৭১ সালের সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ। দ্বিতীয়টি, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর হাত ধরে তার নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশের পরিচয় সত্তা, যা ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম সঠিকভাবে বুঝেছিলেন, এ অঞ্চলের নাগরিকদের মনস্তাত্ত্বিক ভাবনার বা রাজনৈতিক আকাঙ্ক্ষার জায়গাটা কোথায়। তার ওপর দীর্ঘ নিবিড় চর্চা ও বিচক্ষণতায় সততার সঙ্গে রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। তাই স্বল্প সময়ে অর্থাৎ মাত্র ৩৯ বছর বয়সে রাষ্ট্রপতি হয়ে চার বছরের কিছু বেশি সময়ে শিশু একাডেমি থেকে শুরু করে যুব কমপ্লেক্স ও প্রবীণ নিবাস করার মধ্য দিয়ে সর্বজনীন হয়ে উঠেছিলেন।

অর্থনৈতিক মৌলিক মডেল দিয়ে তৈরি পোশাক রপ্তানি শিল্প আর প্রবাসে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিলেন, যার বিপরীতে আজ ৫০ বছরের বেশি সময়ে বাংলাদেশে এখনো কেউ সমতুল্য কিছু করতে পারেননি। কতটা দূরদর্শিতার রণকৌশলী হলে একজন মেজর হয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। প্রথম ব্রিগেড ‘জেড ফোর্স’-এর অধিনায়ক তিনি। প্রথম ৫০০ বর্গমাইল এলাকা স্বাধীন ঘোষণা করে বেসরকারি প্রশাসনব্যবস্থা প্রতিষ্ঠা করাও তার বড় অবদান। স্বাধীন দেশে ১৯৭২ সালে সর্বপ্রথম শহিদ সৈনিকদের স্মরণে স্মৃতিসৌধ কুমিল্লা সেনানিবাস প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা ও একুশে পদক এবং জাতীয় স্মৃতিসৌধ স্থাপন, এগুলো কি গুণগত, নাকি মৌলিক? এর বিপরীতে নতুন কী কী প্রতিষ্ঠা করা সম্ভব? শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর কর্মকাণ্ড স্বল্প পরিসরে লেখা সম্ভব নয়।

এবার যে লক্ষ্য রেখে এ লেখা, তার মধ্যে মনোযোগ দিতে চাই-গত প্রায় ১৭টি বছর এ দেশে প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিক চরম নিপীড়ন-নির্যাতন-হামলা, লাখ লাখ মামলা, গুম-গণহত্যার শিকার হয়েছেন। ২০২৪ জুলাই, ৫ আগস্টে ব্যাপক সংখ্যায় নির্যাতিত ছাত্র-জনগণের নেতৃত্বে গণ-অভ্যুত্থান হয়। নতুন প্রজন্ম নিজের নিকট অভিজ্ঞতায় জেনেছে, রাজনীতিকে অপব্যবহার করে কীভাবে আওয়ামী লীগ রাজনীতিকে নিছক ক্ষমতা ও বিত্ত লাভের উপায় ভেবেছিল। তাই নতুনরা ওয়েবসাইট তৈরি করে ইস্যুভিত্তিক ও রাজনৈতিক মতামত নির্বিশেষে প্রধান বিরোধী দলের আন্দোলন-সংগ্রামের কর্মী-সমর্থকদের নিয়ে একটি ব্যাপক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলে। সেই অরাজনৈতিক নানা বর্ণের প্ল্যাটফর্ম থেকে উদ্ভূত আন্দোলনই অনেক মূল্যের বিনিময়ে ধাপে ধাপে বিকশিত হয়ে স্বৈরাচার উৎখাত করে বিশাল এক প্রাথমিক বিজয় অর্জন হয়েছে। এ প্রাথমিক বিজয়ই ‘রাষ্ট্রক্ষমতা’ অর্থাৎ স্বৈরাচারের বিদায়ের পর কে সেখানে বসবে, সে প্রশ্ন তুলে ধরেছে জাতির সামনে। এ প্রশ্ন কি অতি গুরুত্বপূর্ণ? আন্দোলনের সমন্বয়করা এবার রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ ঘোষণা করলেন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে আহ্বায়ক হয়েছেন। অন্য ছাত্রনেতারা ভিন্ন ভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছেন।

তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশদরদি তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এ সময়ে এসে আবারও তাই প্রমাণ করেছে। এত আত্মত্যাগের পর যদি কোনো নতুন সাম্রাজ্যবাদ বা মৌলবাদের আদর্শপুষ্ট ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি বা আরও বৈষম্যবাদী কোনো গোষ্ঠী এসে শূন্যস্থানে বসে, তাহলে ছাত্রসমাজ ও জনগণের এ গৌরবময় আন্দোলন ব্যর্থ হবে না? সেটিও নিশ্চয়ই ছাত্র-জনতা চাইবেন না?

তাই রাজনৈতিক প্রশ্নটিকে এখন এ মুহূর্তে ছাত্রদের তৈরি করা রাজনৈতিক দলের নেতাদের অভিজ্ঞতা থেকে কিছুটা বিবেচনায় না নিয়ে উপায় নেই। এখন পর্যন্ত দাবিগুলো তাদের ভাষায় ‘ফ্যাসিস্ট হাসিনা’কে তাড়িয়ে ‘ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা’র বিলোপের মধ্যেই সীমাবদ্ধ; কিন্তু ফ্যাসিবাদের বিলোপ বা যে কোনো উদারনৈতিক গণতন্ত্রের সঙ্গে সাম্প্রদায়িক নিপীড়ন, মৌলবাদী ধর্মীয় শ্রেষ্ঠত্ববাদ বা রাষ্ট্রধর্ম অথবা ভিন্ন ধর্মাবলম্বীদের নিপীড়ন ইত্যাদি প্রবণতায় রয়েছে মৌলিক বিরোধ।

কিন্তু ইতোমধ্যেই এসব প্রবণতা দেশের ভেতরে মাথাচাড়া দিয়ে উঠেছে; এ ব্যাপারে কি তারা সচেতন? যদি এ ব্যাপারে তারা সচেতন হন, তাহলে তাদের দলের উচিত হবে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্টভাবে ব্যক্ত করে দলের নীতি প্রতিষ্ঠা করা। তা করার জন্য নতুনের মধ্যে ‘মৌলিকত্ব’ দরকার হবে। তাদের রাজনীতিতে কী ধরনের মৌলিকত্ব আছে, নাগরিকরা নিখুঁতভাবে উপলব্ধি করেই তা গ্রহণ করবেন।

বেশিরভাগ তরুণই তাই যে যে দলই অতীতে করুন না কেন বা যে দলের প্রতি যে আশায়ই সমবেত হন না কেন, বাস্তবে সমস্যা সমাধানের একটি সুনির্দিষ্ট রূপকল্প কিন্তু তাদের কাছ থাকতে হবে। একটি বৈষম্যহীন সমাজে প্রত্যেকের কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য সমাজের কী ধরনের মৌলিক রূপান্তরের প্রয়োজন হবে, তা নিয়ে তরুণদের ও প্রতিযোগী দলগুলোর ধারণা স্পষ্ট হতে হবে।

লক্ষণীয় বিষয়, স্বাধীন বাংলাদেশে প্রথম আলোচিত উজ্জীবিত রাজনৈতিক দলের নাম ছিল বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক নীতির ওপর ভিত্তি করে জাসদ। আজ তাদের সংগঠনের পরিস্থিতি কী? আওয়ামী লীগ থেকে বেরিয়ে গিয়ে কত বড় বড় নেতা রাজনৈতিক দল তৈরি করলেন। বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বিকল্প রাজনীতির কথা বলে বিকল্পধারা নামে দল করলেন। হুসেইন মুহম্মদ এরশাদ ৯ বছর রাষ্ট্রের নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের তকমা নিয়ে গণ-অভ্যুত্থানে বিদায় নিলেন। তার দল একই নামে কয়টা ভাগ হয়েছে, বলা মুশকিল।

বাম ভাবধারা ও ইসলামি ভাবধারার রাজনৈতিক দলগুলোর কথা আর নাই বললাম। জাঁকজমকভাবে পাঁচ তারকা হোটেলে জন্ম নেওয়া ইনসাফ পার্টি কোথায়? বিশেষ করে আরও বলার প্রয়োজন, ২০২৪ সালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উচ্চাভিলাষী ভাবনায় আমি-ডামি নির্বাচনের নামে রাতারাতি নতুন দল ও নিবন্ধন পাওয়াদের কী পরিণতি হয়েছে! এগুলো নাগরিকদের সামনে স্পষ্ট দিবালোকের মতো উজ্জ্বল হয়ে আছে। এ বিষয়গুলো বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সম্ভাবনাময় ছাত্রনেতারা আশু উপলব্ধিতে এসে দীর্ঘমেয়াদি বিষয়ে যদি রূপান্তরিত করতে চান, তাহলে আশা করি, মনোযোগ দেবেন।

তাতে তাদের ও দলের এবং দেশের কল্যাণ হবে।

শায়রুল কবির খান : রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী

এক্সক্লুসিভ বাংলাদেশ রাজনীতি লেখকের কলাম

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ডিএমপি চার পুলিশ পরিদর্শককে বদলি: তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন উত্তরা পশ্চিম থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান

    ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুন নবী খালেদের মসজিদে মতবিনিময়

    বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত


    • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৪
      এশা রাত ৮:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।