আজ শনিবার | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:২২

কামরুল হাসান বাবলু : ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, নির্বাচিত হলে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আনবেন । থাকবেনা কোনো বৈষম্য । থাকবেনা কোনো সন্ত্রাস । ঢাকা ১৮ আসনে সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জাহাঙ্গীর ।
বিশেষ করে এই প্রচারণায় তিনি ১২ তারিখ আগে আগে গিয়ে ধানের শীষের মার্কায় ভোট দেয়ার আহবান জানান এস এম জাহাঙ্গীর হোসেন ।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার ৮ম দিনে সকালে রাজধানীর খিলক্ষেত থানার ৪৩ নং ওয়ার্ড ডুমনী পাতিরা এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। সকাল থেকে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি এলাকায় জনযাত্রা কাছে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং নিজের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
গণসংযোগ শুরুতে পথসভায় জাহাঙ্গীর বলেন, “আমি এই উত্তরা এলাকারই সন্তান। এখানকার মানুষের প্রধান দুশ্চিন্তা গ্যাস সমস্যা, জলাবদ্ধতা সহ যে সকল প্রধান প্রধান সমস্যা রয়রছে নির্বাচিত হলে আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে সমাধানের জন্য ।”
এ সময় তিনি অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশা ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত স্থানে সরকারি হাসপাতাল স্থাপনের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এই সময় তার প্রচারণায় ব্যাপক সাড়া পরে পুরো এলাকায় । জাহাঙ্গীরকে দেখে অনেকেই নানা ভাবে পূর্ণ সমর্থন জানান । এই সময়ে অনেক স্থানীয় ভোটার বলেন , আমাদের গর্ব আমাদের সন্তান এস এম জাহাঙ্গীর । এলাকার অনেক নারী ভোটাররা জাহাঙ্গীরকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন ।
খিলক্ষেত থানা বিএনপি আহ্বায়ক ফজলুল হকের সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্পুর্ত ভাবে উপস্থিত ছিলেন।
শনিবার, ১৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৪ |