
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পপ্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগপ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গেপ্রফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ ২১০৫ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের বারো মাইল বালুর ঘাটস্থ পদ্মা নদীর তীরে বালু ব্যবসায়ী জনৈক মোঃ সিদ্দিক মালিথা (৫০), পিতা-মৃত মতলেব মালিথা এর টিনের ঘরের বেড়া সংলগ্ন উত্তর পাশের খালি জায়গায়” অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১টি বিদেশী রিভলবার ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পরিত্যক্ত অ¯¿টির বিষয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা পপ্রক্রিয়াধীন।
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৭ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০২ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৯ |
| এশা | রাত ৭:৪৫ |