আজ | | | |

শিরোনাম :

খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব: জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়ির বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুদক দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক নির্বাচিত বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রী প্রেস উইং শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

প্রকাশ: 9 July, 2026 8:46 am

চট্টগ্রাম, ৯ জুলাই ২০২৬ খ্রি.।দেশের যেকোনো দুর্যোগে ও দেশের কল্যাণ সাধনে দুঃখী মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণসামগ্রী যথাসময়ে পৌঁছে দেওয়া হবে, কেউ সহায়তাহীন থাকবে না।

গতকাল (৮ জুলাই) চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙ্গামাটির বিভিন্ন বন্যা ও পাহাড়ধস প্রবণ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে মানুষের কল্যাণের জন্য গতকাল বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী মীর হেলাল। সন্ধ্যায় চট্টগ্রাম শহরে পৌঁছে গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন তিনি। এ সময় স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মীসহ ত্রাণ গ্রহীতা সর্বস্তরের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর আজ (বৃহস্পতিবার) ভোরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

গতকাল রাতে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, রাতের আঁধারের ভোটে নির্বাচিত সরকার নয়। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সকালে বৈঠক করার পরই তাঁর সরাসরি দিকনির্দেশনা পেয়ে ত্রাণ সহায়তা নিয়ে আমি প্রাকৃতিক বৈরী আবহাওয়ার শিকার অসহায় দুর্গত মানুষের মাঝে ছুটে এসেছি।”

তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসনকে আরও আর্থিক অনুদান দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদসহ সরকারের অন্যান্য সংস্থাগুলো অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও বিভিন্ন জাতিসত্তার মানুষসহ ১২টি জাতিগোষ্ঠীর মানুষ যেন সমঅধিকার ও সমউন্নয়ন লাভের অধিকারী হয়, সে লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘রংধনু জাতি’ গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিতে বর্তমান সরকার সচেষ্ট থাকবে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল গতকাল রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলার সদরে অবস্থিত লোকনাথ মন্দিরস্থ আশ্রয় কেন্দ্রে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দেন। এছাড়া রাঙ্গামাটি কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদানে সহযোগিতা করায় রাঙ্গামাটি জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৩নং আজিমপুর ওয়ার্ড এলাকা, হাটহাজারী উপজেলার মেখলস্থ ইছাপুর এলাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলীস্থ খিল্লাপাড়া এলাকা এবং চট্টগ্রামের জালালাবাদস্থ বটতল এলাকার প্রবল বর্ষণে প্লাবিত অঞ্চলসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়হীন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি সহায়তা প্রদানের বার্তা পৌঁছে দেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার অন্তর্গত বাংলাবাজার ব্যাংক কলোনি পাহাড়ের ফাটলস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

এক ভিডিও বার্তায় তিনি প্রাকৃতিকভাবে সৃষ্ট এই বৈরী আবহাওয়া থেকে নিজেদের জানমাল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য চট্টগ্রাম বিভাগের স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনসহ সকল জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় তরুণ সমাজকে সমন্বিতভাবে সর্বাত্মক পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন।প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম প্রধান খবর বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব:

    বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

    অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জুলাই সনদ’ অত্যন্ত প্রয়োজনীয়,এটা নিয়ে সরকারি দল এবং বিরোধী দলগুলো আলোচনা করতে পারে

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

    জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়ির বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুদক

    পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ: ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’—আমিনুল হক

    জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে:শায়রুল কবির খান

    দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    ট্রাফিক সার্জেন্ট কর্তৃক বিদেশী পিস্তলসহ দুষ্কৃতিকারী আটক!

    নির্বাচিত বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রী প্রেস উইং

    টাঙ্গাইলে শিক্ষক আজহারুল ইসলামের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রেজুলেশন বই গায়েব করার অভিযোগ

    শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে কুড়িগ্রামে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    নারী শক্তির “নারী সমাবেশ” যেন জুলাইয়ের বিপ্লবী নারীদের মিলনমেলা

    পল্লবীর জলাবদ্ধ এলাকায় ঘরে ঘরে রান্না করা খাবার পৌঁছে দিলেন ফজলুল হক লাভলু

    জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি

    মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা

    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ

    হাজিদের হজের ব্যয় কমাতে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাযে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

    নওগাঁর পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

    বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

    চলে গেলেন না ফেরার দেশে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের শোক বার্তা

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)

    ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান


    • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫৮
      সূর্যোদয়ভোর ৬:২৩
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৬
      মাগরিবসন্ধ্যা ৭:৪৬
      এশা রাত ৯:১১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।