আজ | | | |

শিরোনাম :

মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে

প্রযুক্তিনির্ভর শিক্ষা: পার্বত্য চট্টগ্রামে শিক্ষার দূরত্ব কমানোর কার্যকরমাধ্যম

প্রকাশ: 28 August, 2026 6:09 pm

মো. রেজুয়ান খান:- বাংলাদেশের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত নৈসর্গিক রূপসী ভূখণ্ড পার্বত্যচট্টগ্রাম। পাহাড়, নদী, নিঝুম উপত্যকা আরঘন অরণ্যে ঘেরা এ অঞ্চলটি কেবল তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই অনন্য নয়, বরং বহুজাতি, বহুভাষা ও বৈচিত্র্যময়সাংস্কৃতিক ঐতিহ্যের এক অপূর্বমিলনক্ষেত্র। শতাব্দীর পর শতাব্দী ধরে চাকমা, মারমা, ত্রিপুরাসহ নানানৃগোষ্ঠীর মানুষ তাদের নিজস্বসংস্কৃতি ও স্বাতন্ত্র্য নিয়ে এই পাহাড়িঅঞ্চলে বসবাস করে আসছে।

 ভৌগোলিক দুর্গমতা, ঐতিহাসিক সামাজিক সীমাবদ্ধতা এবং দীর্ঘকালেররাজনৈতিক জটিলতার কারণে জাতীয় উন্নয়নের মূলস্রোতধারাথেকেপার্বত্য অঞ্চল দীর্ঘদিন কিছুটা বিচ্ছিন্ন ও দূরে অবস্থান করছিল। এরপ্রত্যক্ষ ও নেতিবাচক প্রভাব পড়েছিল এই অঞ্চলেরশিক্ষাব্যবস্থার ওপর। বিদ্যালয়ের অভাব, দুর্গম যোগাযোগ ব্যবস্থা, আধুনিক শিক্ষা উপকরণেরঅপ্রতুলতা এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধাহীনতায় সমতলের চেয়েপার্বত্য চট্টগ্রামের শিক্ষার ক্ষেত্রে একটি বিরাট ব্যবধান তৈরি হয়েছিল।

 কিন্তু সময় বদলেছে। একটি বৈষম্যহীন, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশগড়ার জন্য দেশের প্রতিটি নাগরিককে শিক্ষার আলোয় আলোকিতকরাঅপরিহার্য। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারপার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের ভাগ্যোন্নয়ন এবং সমতলেরসাথেশিক্ষার ঐতিহাসিক বৈষম্য দূরীকরণে বিশেষ অগ্রাধিকার প্রদান করেছে। বিশেষত, পাহাড়ের সন্তানদের আধুনিক, কারিগরি, প্রযুক্তিনির্ভর ও উন্নতশিক্ষায় আলোকিত করাকে সরকারের প্রধানতম অগ্রাধিকার হিসেবেগ্রহণ করা হয়েছে।

 সরকারের এই সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করাহয়েছে। স্থানীয় জেলা প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়এবংনানা সামাজিক ও বেসরকারি সংগঠনের এক অভূতপূর্ব সমন্বিতউদ্যোগের মাধ্যমে এই অঞ্চলে শিক্ষার আমূল রূপান্তর ঘটানোহচ্ছে। নীতি-নির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠপর্যায় পর্যন্ত এই সমন্বিতপ্রচেষ্টার ফলে পার্বত্য চট্টগ্রামের শিক্ষাব্যবস্থা আজ এক নতুন, গতিশীলও প্রশংসনীয় রূপ পরিগ্রহ করছে।

 বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নারেখে আধুনিক, যুগোপযোগী ও আনন্দময় করতে পার্বত্যচট্টগ্রামেরপ্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম‘ অত্যন্তদ্রুত গতিতে চালু করার পদক্ষেপ নিয়েছে। গতানুগতিকব্ল্যাকবোর্ড ও মুখস্থবিদ্যার একঘেয়েমি কাটিয়ে পাহাড়ি শিক্ষার্থীরা এখন ডিজিটালস্ক্রিনে ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে পাঠ গ্রহণ করতেপারবে– এটি স্বপ্ননয়, বাস্তব। বিজ্ঞান, গণিত ও ভূগোলের মতো জটিল ও কঠিনবিষয়গুলোকে রঙিন অ্যানিমেশন, তথ্যবহুল শিক্ষণীয়ভিডিও এবংইন্টারঅ্যাক্টিভ কুইজের মাধ্যমে অত্যন্ত সহজ ও আকর্ষণীয়ভাবেউপস্থাপন করা হচ্ছে। এর ফলে ছোটো ছোটো শিশুদেরবিদ্যালয়মুখিতাও উপস্থিতির হার বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কৌতূহল ও উদ্দীপনার সাথেশেখার এই আধুনিক সংস্কৃতি শিশুদের মানসিকবিকাশে চমৎকারভূমিকা রাখছে।

 শিক্ষায় বৈশ্বিক মান নিশ্চিতকরণের অংশ হিসেবে খাগড়াছড়িতেআন্তর্জাতিক মানের ইংরেজি কারিকুলামের স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এরমাধ্যমে পাহাড়ি দূরবর্তী এলাকার শিশুরাও আন্তর্জাতিক স্তরের গুণগতশিক্ষার সুফল লাভ করছে। এটি তাদের ভবিষ্যৎ বৈশ্বিকপ্রতিযোগিতায়সমকক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে। উচ্চপাহাড়ি পথ, আঁকাবাঁকা গিরিপথ এবং বর্ষার খাদ-খন্দপেরিয়ে দূর-দূরান্তের স্কুলে প্রতিদিন যাতায়াত করা পাহাড়ের শিক্ষার্থীদের জন্যআবহমানকাল থেকেই এক বিরাট আতঙ্ক ও শারীরিকচ্যালেঞ্জ ছিল। প্রতিকূল আবহাওয়ায় পথচলা যেমন ঝুঁকিপূর্ণ ছিল, তেমনি দূরত্বেরকারণে অনেক শিশুই মাঝপথে পড়াশোনা ছেড়ে দিত।

 সরকার এই ভৌগোলিক বাধা দূরীকরণে অবকাঠামোগত উন্নয়নেঅভাবনীয় পরিবর্তন এনেছে। পাহাড়ের প্রত্যন্ত ও দুর্গমএলাকাগুলোতেতৈরি করা হচ্ছে সুপরিসর ও আধুনিক বিদ্যালয় ভবন। প্রতিটিবিদ্যালয়ে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে আধুনিক টয়লেটএবং বিশুদ্ধ ও সুপেয় পানির টেকসই সুব্যবস্থা করা হয়েছে। দূরবর্তী পরিবারেরশিক্ষার্থীদের যাতায়াত কষ্ট ও ঝুঁকি লাঘব করতে ছেলে ও মেয়েদের জন্যআলাদা, নিরাপদ ও আধুনিক আবাসন ব্যবস্থা (হোস্টেল) গড়ে তোলাহচ্ছে। পার্বত্য চট্টগ্রামের বহুভাষিক ও বৈচিত্র্যময়জনগোষ্ঠীর শিশুদেরসাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষার অধিকারকে শ্রদ্ধার সাথে বিবেচনা করেসরকার তাদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিকশিক্ষা নিশ্চিত করেছে। চাকমা, মারমা, ত্রিপুরাসহ অন্যান্য নৃগোষ্ঠীর শিশুদের জন্য নিজ নিজভাষার বর্ণমালা ও মাতৃভাষায় রচিতচমৎকার সব পাঠ্যবই বিনামূল্যেবিতরণ করা হচ্ছে।

 যে শিশুরা পূর্বে অপরিচিত ভাষার কারণে শ্রেণিকক্ষে নিজেকে বিচ্ছিন্নমনে করত, তারা এখন নিজ মাতৃভাষায় প্রথম বর্ণমালা শিখতেপারছেএবং বইয়ের গল্প পড়ছে। এটি শিশুদের পাঠগ্রহণের প্রক্রিয়াকে কেবলসহজই করেনি, বরং তাদের মনে আত্মবিশ্বাস ও নিজসংস্কৃতির প্রতিগভীর অনুরাগের জন্ম দিয়েছে। নিজের মাতৃভাষায় শিক্ষার এই সুযোগপাহাড়ি শিশুদের জন্য শিক্ষাকে বহুলাংশেঅন্তর্ভুক্তিমূলক, সার্বজনীন ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে।

 পার্বত্য অঞ্চলের ভৌগোলিক গঠন অত্যন্ত জটিল। অনেক দূরবর্তী গ্রামবা পাড়া এখনও সাধারণ মোবাইল নেটওয়ার্কের আওতারবাইরে। তবেএই ভৌগোলিক বিচ্ছিন্নতা যেন শিক্ষার আলোর পথে বাধা হতে নাপারে, সে জন্য বর্তমান সরকার স্যাটেলাইট ইন্টারনেটেরমাধ্যমে ই-লার্নিং ব্যবস্থা চালুর ওপর বিশেষ জোর দিচ্ছে। স্যাটেলাইট সংযোগেরসাহায্যে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের অভিজ্ঞ ও সেরাশিক্ষকদের ক্লাসএখন পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা সরাসরি অনলাইনে উপভোগ করতেপারছে। পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সমস্যারটেকসই ও পরিবেশবান্ধবসমাধান হিসেবে বিদ্যালয় ও হোস্টেলগুলোতে সোলার প্যানেল বসানোহচ্ছে। শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ, ট্যাবলেট (Tab) ও আধুনিক গ্যাজেটপৌঁছানোর সুদূরপ্রসারী পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শিক্ষামূলক গেইমস, ডিজিটালকুইজ ও ভিজ্যুয়াল কনটেন্টের সাহায্যেশেখার মাধ্যমে পাহাড়ি শিশুদের মাঝে আধুনিক প্রযুক্তিবান্ধব সংস্কৃতিগড়ে উঠছে।

 শুধু চিরাচরিত তাত্ত্বিক সনদ সর্বস্ব শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পাহাড়েরউদীয়মান তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল ও কর্মক্ষম নাগরিকহিসেবেগড়ে তুলতে জোর দেওয়া হচ্ছে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায়। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, স্থানীয় সম্ভাবনা ও অর্থনৈতিকচাহিদার কথা মাথায় রেখে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আধুনিককৃষি ও পাহাড়ি চাষাবাদের উপর জুম চাষের পাশাপাশিপাহাড়ি জমিতেউন্নত প্রযুক্তিভিত্তিক আধুনিক কৃষি ও টেকসই ফসল উৎপাদনেরবৈজ্ঞানিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। স্থানীয় তাঁত ও বয়ন শিল্পকেআধুনিক বাজারমুখী ও বাণিজ্যিক রূপ দেওয়ার ব্যবহারিক শিক্ষা প্রদানকরা হচ্ছে স্থানীয় তরুণ-তরুণীদের। পার্বত্যঅঞ্চলের অপার পর্যটনসম্ভাবনাকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের পেশাদার আতিথেয়তা ও ট্যুরগাইডশিপ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তথ্যপ্রযুক্তিনির্ভর আইসিটি, প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিং শিক্ষার মাধ্যমে পাহাড়ি তরুণদের বিশ্বজুড়েঅনলাইন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াহচ্ছে পাহাড়ি যুবক-যুবতীদের। পরিবেশ সংরক্ষণে পাহাড়ি বনাঞ্চল, পাহাড়ি ছড়া ও জীববৈচিত্র্য রক্ষার টেকসই ব্যবহারিক শিক্ষা প্রদানেরবিষয়টিকে গুরুত্বদিচ্ছে এ সরকার। এছাড়া তিন পার্বত্য জেলায় পলিটেকনিকইনস্টিটিউট, ভোকেশনাল সেন্টার ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিশেষ করে পাহাড়ি নারীদেরঅর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই, ফুড প্রসেসিং ও আইটিট্রেনিংয়ের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার নতুন পথ উন্মুক্ত করা হয়েছে।

 পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় অথচ ভৌগোলিক ও মানসিকভাবে প্রতিকূলপরিবেশে বেড়ে ওঠার কারণে অনেক কোমলমতি শিশুমনস্তাত্ত্বিক চাপ ও নিরাপত্তাহীনতায় ভোগে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেবিদ্যালয়গুলোতে প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্যসেবকের (কাউন্সেলর) মাধ্যমে নিয়মিত কাউন্সেলিং ও মতবিনিময় সেশনের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে শিশুরা মানসিকভাবে সুস্থ ও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। নিঃসন্দেহে একটি দীর্ঘকালের অনগ্রসর অঞ্চলকে রাতারাতি পুরোপুরিবদলে ফেলা সম্ভব নয়; এখনও কিছুকাঠামোগত ও সামাজিকপ্রতিবন্ধকতা বিদ্যমান। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, প্রতিকূল আবহাওয়ায়ইন্টারনেট ও বিদ্যুতের অপ্রতুলতা এবংকোনো কোনো দূরবর্তী এলাকায়সচেতনতার অভাব কারিকুলাম শতভাগ বাস্তবায়নে সাময়িক বাধা তৈরিকরে।

 তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহএকযোগে কাজ করছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলা পরিষদের মাধ্যমেবিশেষায়িত উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন(EU), ইউএনডিপি (UNDP), ইউনিসেফ (UNICEF), ব্রাক (BRAC) এবংসেভ দ্য চিলড্রেন (Save the Children)-এর মতো সংস্থাসমূহকমিউনিটিস্কুল ও ‘মোবাইল শিক্ষা ইউনিট‘-এর মাধ্যমে সরকারের এই যুগান্তকারীশিক্ষাযাত্রাকে আরও বেগবান ও কার্যকর করে তুলছে।

 পার্বত্য চট্টগ্রামের শিক্ষায় এই গুণগত পরিবর্তন কেবল সাধারণপাঠ্যবইয়ের পাতা বা পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; এটিপার্বত্যঅঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির এক সুদৃঢ় সূচনা। শিক্ষার আলো যখন পাহাড়ি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, তখনঅন্ধকার ও অনগ্রসরতা দূর হতে বাধ্য।

লেখক: জনসংযোগ কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

চট্টগ্রাম বাংলাদেশ লেখকের কলাম

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    সখিপুরে ২৪ দিন পর নিখোঁজ কিশোরের দেহাবশেষ উদ্ধার:পুলিশের বিরুদ্ধে গাফিলতি ও অসদাচরনের অভিযোগ মায়ের

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজারহাট সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে গাছ বিতরণ

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’

    লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ডিসি সড়কে মাল বোঝাই ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ঘে একই পরিবারের ৩জনসহ ৫ জন নিহত

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    সখিপুরের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

    নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আশুলিয়ায় ট্রাস্ট্রের সম্পত্তি দখল বানিজ্যে বাধা দেওয়ায় হামলা মামলার শিকার ট্রাস্ট্র দাতার উত্তরাধীকাররা।

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি


    • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৩
      সূর্যোদয়ভোর ৬:৫৮
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০১
      মাগরিবসন্ধ্যা ৬:২৮
      এশা রাত ৭:৪৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।