আজ | | | |

শিরোনাম :

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী* বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

বাংলাদেশের ছয় শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ড্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান

প্রকাশ: 6 June, 2026 8:25 am

ঢাকা  : সুদানে জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশের ছয় শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ড্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করা হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে আজ শনিবার ঢাকায় প্রাপ্ত বার্তায় জানানো হয়, শুক্রবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত স্মারক অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে পদকগুলো তুলে দেন।

পদকপ্রাপ্ত বাংলাদেশি ছয় শান্তিরক্ষী হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মন্ডল।

২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলির আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে (ইউএনআইএসএফএ) দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় তারা নিহত হন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগকারী সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করা হয়।

দায়িত্ব পালনকালে প্রাণ হারানো শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণে অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় এক মিনিট নীরবতাও পালন করা হয়।

গুতেরেস বিশ্বব্যাপী বিভিন্ন মিশনে বর্তমানে দায়িত্ব পালনরত ৫০ হাজারের বেশি জাতিসংঘ শান্তিরক্ষীর অবদানের কথাও তুলে ধরেন। তারা বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়া এবং সংঘাতপ্রবণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছেন।

চলতি বছর শান্তিরক্ষা দায়িত্ব পালনকালে প্রাণ হারানো জাতিসংঘের ৩৩টি সদস্য রাষ্ট্রের ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে ড্যাগ হ্যামারশোল্ড মেডেল প্রদান করা হয়েছে।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘ সদর দপ্তরের শোকবইয়ে স্বাক্ষর করে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ অন্যতম বড় সৈন্য প্রেরণকারী দেশ। বিশ্বের বিভিন্ন মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।, ৬ জুন, ২০২৬ (বাসস)

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রবাসের সংবাদ প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুন নবী খালেদের মসজিদে মতবিনিময়

    বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক


    • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৪
      এশা রাত ৮:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।