
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে পৌরসভার ৯ নং কালিদাস সড়কের পল্টনপাড় ভ্রাম্যমান তিন পতিতা, এক খদ্দের ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিকসহ পাঁচ জনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।
আটককৃতরা হলো- ভ্রাম্যমান পতিতা মনি আক্তার (২১) পিতা- ফজলুর রহমান ( সখিপুর উপজেলার গজারিয়া), বর্ষা আক্তার (২৫), পিতা -মান্নান (ভাঙ্গা, ফরিদপুর), ছোয়া মণি (২৫), পিতা- ওসমান গনি (বাটাজোর), খদ্দের- নাফিস (২০), পিতা- নাজমুল (ফুলপুর ময়মনসিংহ) ও বাড়ির মালিক রায়হানের স্ত্রী।
সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় সখিপুর পৌরসভার কালিদাস রোডের (পল্টন পাড়) এলাকা থেকে তাদের আটক করা হয়। সখিপুর থানার ওসি মোঃ মুরাদ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে এদেরকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৪ |
| সূর্যোদয় | ভোর ৬:৪১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৫ |
| এশা | রাত ৮:৩১ |