আজ | | | |

শিরোনাম :

মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নূর ও রাশেদ খান

প্রকাশ: 7 January, 2026 3:45 pm

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও দলটির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। এসময় তাদের আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সঙ্গে আলোচনা করে বসিয়ে দেয়ার অনুরোধ জানান তারা। জবাবে তারেক রহমানও বিদ্রোহী প্রার্থীদের ডেকে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান এই দুই নেতা। বুধবার সন্ধ্যা রাতে তারা পৃথকভাবে সাক্ষাৎ করেন। তারেক রহমানের সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন গণঅধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন পাওয়া রাশেদ খান। পরে সাক্ষাৎ করেন পটুয়াখালী-৩ আসনের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সাক্ষাৎ শেষে নূরুল হক নূর সাংবাদিকদের বলেন, নির্বাচনে মিত্র দল হিসেবে গণঅধিকারসহ অন্য আরও ভাতৃপ্রতীম দল ও সংগঠনকে আসন ছেড়েে দিয়েছে। কিন্তু বেশির ভাগ আসনে বিএনপির স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন। সেটা আমাদের বিব্রত করছে। এছাড়া নির্বাচনী মাঠে আমাদের জন্য একটা চ্যালেঞ্জও। এই বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়েছি। বহিষ্কার না করে তাদের সঙ্গে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায় তাহলে আমাদের জন্য ভালো।

নূর বলেন, স্বতন্ত্র প্রার্থী যারা দাঁড়িয়েছেন তাদের হয়তো দলের ডেডিকেশন আছে, মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদেরও আবেগ আছে। আমরা তাদের সম্মান করি। কিন্তু আমাদের অবস্থাও দেখতে হবে। প্রতিকূল অবস্থায় রাজনীতি করে ছোটখাটো হলে একটা অবস্থান তৈরি হয়েছে। জাতির বৃহত্তর স্বার্থে অল্পকিছু আসনে সমঝোতা করেছি। সেখানে যদি বিএনপির প্রার্থী থাকে তাহলে সেখানে বিএনপির জন্যও ইমেজ সঙ্কটকের কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন- মিত্রদের আসনের বিদ্রোহী প্রার্থীদের ডেকে কথা বলবেন। এবং তাদেরকে আমাদের সঙ্গে কাজ করার নির্দেশনা দেবেন। গণঅধিকার সভাপতি আরও বলেন, নির্বাচনের মাঠে কি ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের পরেও জুলাই আন্দোলনে গড়ে উঠা ঐক্যকে যেন সুসংহত করেন। দলের বাইরেও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কথা শুনেন। এই প্রস্তাবটিও আমরা দিয়েছি।

তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি ব্যতীত অন্য কোনো দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এবং জিও পলিটিক্সের জায়গা থেকে। দেশের স্বার্থেই বিএনপিকে আমাদের সহযোগিতা করতে হবে।

এদিকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাশেদ খান সাংবাদিকদের বলেন, বিগত গণ-অভ্যুত্থান সুনির্দিষ্টভাবে সমন্বয় করেছেন তারেক রহমান। সেই অভ্যুত্থানে তার সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থাকার কারণেই তিনি আমাকে ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, এই আসনে বিএনপি থেকে যারা প্রার্থী হতে চেয়েছিলেন, তারা দলের প্রতি অনুগত। আমি বিশ্বাস করি, তারা তারেক রহমানের নির্দেশ মেনে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে আমাকে পূর্ণ সহযোগিতা করবেন।

নির্বাচনী এলাকায় যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, আমি আশা রাখব, আমার আসনে যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন, তারা দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তারেক রহমানের নির্দেশ মেনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।

রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মহাখালী ও গুলশান-বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজারহাট সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে গাছ বিতরণ

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’

    লালমনিরহাটে শ্রেষ্ঠ যুব সংগঠনদের অনুদানের চেক বিতরণ

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ডিসি সড়কে মাল বোঝাই ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ঘে একই পরিবারের ৩জনসহ ৫ জন নিহত

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে:চলতি বছর ডেঙ্গুতে ৩৩৫ জন রোগীর মৃত্যু

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    সখিপুরের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

    নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আশুলিয়ায় ট্রাস্ট্রের সম্পত্তি দখল বানিজ্যে বাধা দেওয়ায় হামলা মামলার শিকার ট্রাস্ট্র দাতার উত্তরাধীকাররা।

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি

    চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

    রাজশাহী বিভাগের কৃতি কর্মকর্তাদের এই পদোন্নতি কেবল তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি বৃহত্তর রাজশাহীবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়: ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু

    রাজধানীতে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের একটি তালিকা প্রস্তুত করেছে সরকারের গোয়েন্দা বিভাগ: তালিকায় ৫৪৫ জনের নাম রয়েছে


    • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪২
      সূর্যোদয়ভোর ৬:৫৮
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০১
      মাগরিবসন্ধ্যা ৬:২৮
      এশা রাত ৭:৪৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।