
সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, বিদেশি বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন দ্রুত করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগ করার জন্য আকৃষ্ট করছেন। শুধু আমাদের মতো গরিব দেশ নয়, উন্নত দেশও বিনিয়োগকারীদের আকৃষ্ট করছেন।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা শুধু বিনিয়োগ করবেন না, দেশের কর্মসংস্থানের ব্যবস্থাও করবেন। এখানে স্থানীয় লোকজন সবার আগে চাকরি পাবেন। চিনা বিনিয়োগকারীরা যেন পরিবেশ বান্ধব মিল ইন্ডাস্ট্রি নির্মাণ করেন, সেদিকে স্থানীয় লোকজন লক্ষ্য রাখবেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সখিপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দেওবাড়ি চাকলা পাড়া এলাকায় চায়না ফিড ও টেক্সটাইল ফ্যাক্টরি নির্মাণের জায়গা পরিদর্শনকালে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চীনা কোম্পানির প্রতিনিধি মিস্টার স্কাই, সিনিয়র যুগ্ম সচিব আমিন শরীফ সুপন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টার, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, মোঃ আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান, সাংগঠনিক সম্পাদক শিকদার মোঃ সবুর রেজা, কান্ট্রি ডিরেক্টর আনিসুর রহমান , পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান টিপু প্রমুখ।
জনাব আযম খান আরো বলেন, আমি সরকারের মন্ত্রী কিন্তু আপনাদের এমপি, যে কোন বিনিয়োগে আপনাদের স্বার্থই অগ্রাধিকার। সেজন্যই আমি বারবার আপনাদের মাঝে ছুটি আসি। বিগত সরকারের সময় এমপি ছিল শাসক এখন এমপি হল সেবক।
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৮ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
| এশা | রাত ৭:৪৪ |