আজ শনিবার | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:০৩

শিরোনাম :

দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে : মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল : ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

মির্জাগঞ্জের সুবিদখালী মহিলা কলেজে’র অধ্যক্ষ আবদুর রহমানের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগসহ আদালতে মামলা

প্রকাশ: ৪ মে, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধি:‎একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো মানুষ গড়ার কারিগর তৈরির স্থান, আর সেই প্রতিষ্ঠানের প্রধান যখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন তখন সে প্রতিষ্ঠানের শিক্ষার মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। আর তার খারাপ প্রভাব জাতীয়ভাবেও শিক্ষা মন্ত্রণালয়সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানও ক্ষুণ্ণ হচ্ছে।

‎এমনই একাধিক গুরুতর অভিযোগ উঠেছে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ‘সুবিদখালী মহিলা কলেজে’র অধ্যক্ষ আবদুর রহমানের বিরুদ্ধে। চাকরি দেয়ার নাম করে একাধিক ভুক্তভোগী মির্জাগঞ্জ থানায় অভিযোগ দেয়ার পরে এখন আবার আরেক ভুক্তভোগী উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের হুমায়ুন কবীর মোল্লা মির্জাগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন, মামলা নং- ১৭৬/২৬।

‎মামলার সূত্রে জানা যায় অভিযুক্ত অধ্যক্ষ আবদুর রহমান গত ২১/১১/২০১৮ইং তারিখে বাদী হুমায়ুন কবীর মোল্লার কাছে থেকে ‘সুবিদখালী মহিলা কলেজে’ ০৬ (ছয়) মাসের মধ্যে অফিস সহকারী পদে নিয়োগ দেওয়ার কথা বলে ৭ লক্ষ টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী প্রাথমিক পর্যায়ে একাধিক স্বাক্ষীদের সম্মুখে ৫ লক্ষ টাকা গ্রহন করেন আবদুর রহমান। যা চাইতে গেলে বিভিন্ন ধরনের হুমকি-দামকি দিচ্ছেন অধ্যক্ষ আবদুর রহমান।

‎এ ছাড়াও অধ্যক্ষ আবদুর রহমানের বিরুদ্ধে গত ২০২৬ইং সালের মার্চ মাসের ২ তারিখে পটুয়াখালীর বাসিন্দা মো: বেলাল উদ্দিন নামে এক ভুক্তভোগী মির্জাগঞ্জ থানায় তার কাছ থেকে চাকরি দেয়ার নাম করে পর্যায়ক্রমে ১৩ লক্ষ টাকা নিয়ে চাকরি না দেয়ায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ নং- সিএল-১৫০, তারিখ-০২-০৩-২০২৬ইং।

‎গত ৩০-০৪-২০২৬ইং তারিখে আবার আরেক ভুক্তভোগী মির্জাগঞ্জ উপজেলার তারাবুনিয়া গ্রামের মজিবুল হক শানুর কাছ থেকে চাকরি দেয়ার নাম করে ২ শতাংশ জমি (যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা) আত্মাসাতের অবিযোগ এনে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

‎শুধু এখানেই শেষ নয় তার বিরুদ্ধে রয়েছে ব্যপক দূর্ণীতির অভিযোগ তথ্য গোপন করা ,রেজুলেশন বই সরবরাহ না করা,বরখাস্তকৃত ও পদত্যাগকৃত শিক্ষককে নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর নেয়া, প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকা এবং নিয়মনীতি অনুসরন না করেই বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষক নিয়োগ দেয়ার এসব অভিযোগ প্রমানিত হওয়ায় পর পর দুই বার মোঃ আবদুর রহমান এর MPO কেন বাতিল করা হবে না মর্মে ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে কারণদর্শানোর জন্য নোটিশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। যার স্মারক নং-(১) ৭জি ৪৬২(ক-৩)/২০০৬ (৭-১)/১৭৮০/৫, তারিখ-২৭/০৪/২০২৩ইং। স্মারক নং- (২) ৭ক্তি-৪৬২ (ক-৩)/০৬ (অংশ-১)/৪১৯৩/৫, তারিখ:১৩/০৮/২০২৩ খ্রি, রেফারেন্স – আঞ্চলিক পরিচালক বরিশাল এর স্মারক নং: মাউশি/বরি/২০২১/৩৬৩ তারিখ: ২৩/০৯/২০২১ খ্রি, রেফারেন্স – মাউশি অধিদপ্তরের স্মরক নং- ৭জি-৪৬২(ক-৩)/২০০৬ (অংশ-১)/১০৫৬/৪: তারিখ: ০৬/০৪/২০২২খ্রি।

‎অধ্যক্ষ আবদুর রহমানের হাত থেকে বাদ যায়নি মরা মানুষও! তার কলেজের বাংলা বিভাগের ৩০০৯০১৩ ইনডেক্স নম্বরধারী প্রভাষক আব্দুস সালাম মোল্লা ২০০৫ সালে মারা যান, নিয়ম অনুযায়ী তার নাম এমপিও তালিকা থেকে বাদ দেয়ার বিধান থাকলেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত না করে প্রায় ৭ বছর ধরে (২০০৫-২০১২) তার নামের বেতন ভাতা তুলে সকল টাকাই তিনি আত্মসাৎ করেন। যার পরিমান ছিল ৯ লাখ ৪০ ছাজার ৬০০ টাকা। তাছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকায় প্রায় ৬ বছর ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে। তার পরেও তিনি এলাকায় বিভিন্ন স্থানে জমি ক্রয়সহ আলিশান বাড়ি করছেন যা সম্পূর্ন অবৈধ টাকায়।

‎সকল অভিযোগকারী ও থানায় মামলাকারী ভুক্তভোগীদের সাথে কথা বললে সকলেই তাদের থেকে আত্মসাত করা টাকা ও জমি ফেরতসহ কঠোর প্রতিকার চেয়েছেন।

‎অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর রহমান বলেন, একটি স্বার্থন্বেষী মহল আমাকে হয়রানি করার জন্য থানায় এবং আদালতে অভিযোগ দিয়েছে। এখানে একই সঙ্গে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সকল জমি আমার ও জমি দাতাদের। দখল করা কোন জমি নেই,  তবে মাপ-জোখ করার পরে যদি কেহ এর মধ্যে জমি পেয়ে থাকে তাহলে আমি ৫ মিনিটের মধ্যে জমি ছেড়ে দিব।  বেতন-ভাতা বন্ধ ও অন্যান্য দূর্ণীতির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমার একটি মামলা চলমান রয়েছে এটি একটি ভিন্ন ব্যাপার।

‎মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, মামলাসহ সকল অভিযোগের তদন্ত চলমান রয়েছে , তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরিশাল

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

    কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    দুবাই ভ্রমণে সুখবর: ৪৮ কর্মঘণ্টার মধ্যেই মিলবে পর্যটন ভিসা

    চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে : মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ঢাকা বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার মূল্যে ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবিতে বৃক্ষরোপন

    ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

    জেডআরএফ‘র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

    রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: ডেথ রেফারেন্স হাইকোর্টে মামলা হাইকোর্টে পাঠানো হয়েছে

    পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার

    জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সখিপুরের মুসাররাত সানান রহমান

    মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: কৃষি, পানি ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

    ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল : ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

    ভুমি সেবার মান যাচাই করতে হঠাৎ ভুমি প্রতিমন্ত্রীর পদচারনা আশুলিয়া রাজস্ব সার্কেল ভুমি অফিসে

    বাউফলে নিজ বাসায় মিললো মুক্তিযোদ্ধার পঁচাগলা লাশ উদ্ধার

    সকল ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল

    পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যা: রাজধানীর গেন্ডারিয়ায় যুবক খুন : প্রধান আসামি বাঘা র‌্যাবের হাতে গ্রেফতার

    ২২ লাখ ক্ষুদে শিক্ষার্থীর অবিস্মরণীয় ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী:উপদেষ্টা মাহদী আমিন

    ন, বর্তমান সরকার ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’ এবং ‘পুরস্কার ও তিরস্কার’ (Punishment and Reward) নীতিতে গভীরভাবে বিশ্বাসী

    রূপগঞ্জে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

    বিটিভি জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি

    বিসিবি নবনির্বাচিত সভাপতি ও পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    ঢাকা থেকে কয়টি পত্রিকা প্রকাশিত হয় সংসদে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।


    • শনিবার, ১৩ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৩
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৪৬
      এশা রাত ৯:১৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।