
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজ হওয়ার ২ দিন পর উপজেলা পরিষদ চত্বরের ভিতর পুকুর থেকে উদ্ধার হওয়া আট বছরের শিশু সেজুঁতির মৃত্যুর রহস্য উদ্ঘাটনে এক সপ্তাহের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ও ৩০ বিচারকার্য শেষ করা নির্দেশ দিয়েছেন। শুক্রবার (২৬ জুন) নিহত সেজুঁতির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর সময় এই নির্দেশনা দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।
মন্ত্রী বলেন, “ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ১ সপ্তাহের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে ৩০ কার্যদিবসের মধ্যে তার বিচারিক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”এ সময় মানবিক সহায়তা হিসেবে নিহত সেজুঁতির পরিবারের হাতে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেন মন্ত্রী। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে উপজেলা অফিসপাড়া এলাকায় প্রয়োজনীয়সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, শিশুটির মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম বলেন, ইতিমধ্যে পুরো উপজেলা পরিষদ চত্বর সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এএসপি সার্কেল মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোঃ সবুর রেজাসহ উপজেলা ,পৌর ,ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সখিপুর পৌরসভার মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে সেজুঁতি গত ২০ জুন বিকেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। নিখোঁজের দুই দিন পর, ২২ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) অফিস সংলগ্ন সরকারি বাসভবনের সামনে পুকুর থেকে সেজুঁতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত সরকারি কোয়ার্টার এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এরপর মন্ত্রী উপজেলা মৎস্য অধিদপ্তরের অধীনে মৎস্যজীবীদের মাঝে মাছের পোনা সহ উপকরণ বিতরণ করেন।
রবিবার, ৫ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৯ |
| সূর্যোদয় | ভোর ৬:১৬ |
| যোহর | দুপুর ১:০৩ |
| আছর | বিকাল ৪:২২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ |
| এশা | রাত ৯:১৭ |