
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৩নং গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো.মাসুদ রানা উন্নয়ন প্রকল্পে দীর্ঘ প্রায় এক যুগ ধরে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অলটারনেটিভ মেডিসিন মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক) হিসাবে কর্মরত আছে। ব্যবস্থাপত্রে আয়ুর্বেদিক ওষুধ লেখার কথা থাকলেও সে নিয়মিত এলোপ্যাথিক ওষুধ লিখে থাকেন এবং রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে থাকেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগীরা বার বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রেহেনা পারভীনকে জানানোর পরও তিনি কোন ব্যবস্থা গ্রহন করেননি। ডা: মাসুদ রানা উপজেলার ইছাদিঘী উত্তরপাড়ার আমজাদ হোসেনের ছেলে। এ রকম প্রতিটি অফিস-আদালতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের দোসররা ঘাপটি মেরে বসে রয়েছে এবং সরকারের বিরুদ্ধে ছাত্রলীগ-যুবলীগকে উসকে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার বিকালে উপজেলার দাড়িয়াপুর গ্রামে ছাত্রলীগ নেতা সাদিকের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করেছে।
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৮ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
| এশা | রাত ৭:৪৪ |