
লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটে জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লালমনিরহাটের বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রাশেদুল হক প্রধান।
জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক।
এ প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীগন অংশ নেয়।এ ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল,কাবাডি,সাঁতার ও দাবা প্রতিযোগিতায় অংশ নেয় নারী ও পুরুষ শিক্ষার্থীরা।
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৮ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
| এশা | রাত ৭:৪৪ |