আজ | | | |

শিরোনাম :

চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী

লালমনিরহাটে তরুণদের নিয়ে হয়ে গেল “Lead With Your Voice” কর্মশালা

প্রকাশ: 25 August, 2026 8:17 am

লালমনিরহাট প্রতিনিধি: ‎কথা বলার ভয় কাটিয়ে সাহস নিয়ে নিজের মত প্রকাশ করা এই লক্ষ্য নিয়েই লালমনিরহাটে হয়ে গেল দিনব্যাপী একটি কর্মশালা। নাম “Lead With Your Voice – Speak to Inspire, Lead to Empower”। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবরা অংশ নেন এই আয়োজনে, যেখানে মূল ফোকাস ছিল জনসম্মুখে কথা বলা, যোগাযোগ দক্ষতা আর নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা।

‎কর্মশালাটি হয় লালমনিরহাট পৌরসভার কনফারেন্স রুমে। পুরো দিনের সেশনগুলো পরিচালনা করেন গাইবান্ধার জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।
‎কর্মশালার সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক। তিনি এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, তরুণদের দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে পাশে থাকবেন এবং আরও সহযোগিতা করবেন।

আয়োজক সংগঠনগুলো তাদের অনুভূতি জানান এই আয়োজন নিয়ে। ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত জামাল হোসেন বলেন, তরুণদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তোলার তাগিদ থেকেই এই আয়োজন।

‎প্রত্যয়ের সভাপতি আতিকুর রহমান শাকিলের কথায়, তরুণরা যেন শেখার আর নিজেকে প্রকাশ করার সুযোগ পায়—সেটাই তাদের মূল উদ্দেশ্য।

‎অদম্য যুব সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন মনে করেন, আত্মবিশ্বাসী একটি প্রজন্ম গড়তে হলে এমন উদ্যোগ চালিয়ে যেতে হবে বারবার।

ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন বলেন, তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার সুযোগ বাড়ানোই তাদের লক্ষ্য।

‎আর লাল সবুজ সোসাইটি লালমনিরহাট জেলা শাখার কো-অর্ডিনেটর মোঃ ইউসুফ আলী বলেন, নিজের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে পারলেই একজন তরুণ ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবেন।
‎দিনভর চলা এই কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে শেখেন পাবলিক স্পিকিং, কার্যকর যোগাযোগ, নেতৃত্ব, অ্যাডভোকেসি আর টিমওয়ার্কের নানা কৌশল। শুধু লেকচার নয়—দলীয় কাজ আর প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে তরুণরা শেখেন কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত তুলে ধরতে হয় এবং কীভাবে অন্যদের নেতৃত্ব দিতে হয়।

দিনের শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট।

এই কর্মশালা যৌথভাবে আয়োজন করে লাল সবুজ সোসাইটি লালমনিরহাট জেলা শাখা, ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন, অদম্য যুব সংগঠন এবং প্রত্যয় যুব বিজ্ঞান সেবা সংস্থা।

রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক

    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী

    বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী

    দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর শিক্ষা: পার্বত্য চট্টগ্রামে শিক্ষার দূরত্ব কমানোর কার্যকরমাধ্যম


    • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৫
      এশা রাত ৮:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।