
লালমনিরহাট প্রতিনিধি::“উত্তম কৃষি চর্চা (Good Agricultural Practices-GAP) এর মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে।লালমনিরহাট পৌরসভার হলরুমে ব্র্যাক সীডের আয়োজনে আয়োজিত এ কর্মশালায় ৫০ জন ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন।
কর্মশালায় গুড এগ্রিকালচার প্রাকটিস (GAP) প্রয়োগের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক লালমনিরহাট জেলার সমন্বয়ক মো. আশরাফুল আলম। নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ,রংপুর রিজিয়নের রিজিওনাল সেলস ম্যানেজার মো. রশিদুল ইসলাম।
তিনি বীজ,সার ও জৈব বালাইনাশকের সঠিক ব্যবহার নিয়েও দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)কৃষিবিদ মোঃ মতিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রডাক্ট ম্যানেজার (বীজ আলু) এ এস এম মো. নাজমুল হক।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন ব্র্যাকের লালমনিরহাট শাখার টেরিটোরি সেলস অফিসার আবু নোমান সিদ্দিক। এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৫ |
| সূর্যোদয় | ভোর ৬:৪১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৩ |
| এশা | রাত ৮:২৯ |