আজ বুধবার | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৪০

লালমনিরহাট প্রতিনিধি::জাতীয়করণের দাবিতে লালমনিরহাটে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। বুধবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট লালমনিরহাট জেলা কমিটি।
মানববন্ধনে উপস্থিত শিক্ষকগণ দাবি করেন স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণা করতে হবে। তারা বলেন ২০০১ সালে চার দলীয় জোট সরকার এসব মাদরাসায় শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও উপবৃত্তি চালু করেন। কিন্তু দীর্ঘ সময়ও মাদরাসাগুলো জাতীয়করণের আওতায় আসেনি। ফলে এখানকার চাকুরীরত শিক্ষকগণ মানবেতর জীবন যাপন করছেন।মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষকগণ শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক ঐক্য জোটের লালমনিহাট জেলা শাখার সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, এনামুল হক ও ডাক্তার মোশাররফ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২০ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৮ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:২৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২০ |
| এশা | রাত ৮:৩৮ |