
সখিপুর (টাংগাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতলী রেঞ্জেধীন দেড় একর বনের জমি জবরদখল মুক্ত করে পুনরুদ্ধার করেছে বন বিভাগ। জানা গেছে, মিল্টন (কমিশনার), চান মিয়া, সাইফুল কর্তৃক বন বিভাগের জবরদখলকৃত জমি পুনরুদ্ধার করেছে বন বিভাগ। এর মধ্যে মিল্টন প্রতি শতাংশ ৫০ হাজার টাকা হিসেবে নন জুডিশিয়াল স্টাম্পের মাধ্যমে বন বিভাগের ১৫ শতাংশ জমি সাড়ে সাত লাখ টাকায় বিক্রি করে ফেলেছে।
বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও ) ড. আবু নাসের মোঃ মহসিন এর দিকনির্দেশনায় , সহকারী বন সংরক্ষক,এসিএফ (দক্ষিণ) রানা দেব এর সার্বিক তত্ত্বাবধানে বহেড়াতলী রেঞ্জের রেঞ্জ অফিসার মোঃ এমরান আলীর নেতৃত্বে ডিবি গজারিয়া (কৈয়ামধু) বিট অফিসার মাহমুদুল হাসান, এম এম চালা (আন্দি) বিট অফিসার রুমিউজ্জামান,কাকরাজান (মরিচা) বিট অফিসার শাহাদত হোসেনসহ অন্যান্য স্টাফগণ উপস্থিতিতে বহেড়াতৈল মৌজার ২ নং খতিয়ানভুক্ত এস এ দাগ নং ১০১৯,১৫২৯ বগাপ্রতিমা , সূর্যতরুণ শিক্ষাঙ্গন সংলগ্ন বনভূমির জবরদখলকৃত তিনটি জায়গায় দেড় একর বনভূমি পুনরুদ্ধা করা হয়েছে।
বহেড়াতলী রেঞ্জ অফিসার মোঃ এমরান আলী বলেন, পর্যায়ক্রমে জবর দখলকৃত বন বিভাগের সকল জমি পুনরুদ্ধার করা হবে।
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৫ |
| সূর্যোদয় | ভোর ৬:৪১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৩ |
| এশা | রাত ৮:২৯ |