
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর পিডিবি অফিসের আওতাধীন ১হাজার ২শত ট্রান্সফরমার রয়েছে।প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ট্রান্সফরমার বিকল হয়। এ বিকল ট্রান্সফরমার বদলাতে বা মেরামত করার জন্য মোটা অংকের টাকা ছাড়া ট্রান্সফরমার পাওয়া যায় না। সম্প্রতি উপজেলার নাকশালা এলাকায় ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এই ট্রান্সফর্মারটি বদলানোর জন্য বেসরকারি ড্রাইভার সাইফুলের মাধ্যমে ৯০ হাজার টাকা আদায় করার পর লাইনম্যান মানিক সিকদারকে দেওয়া হয়।তারপর ট্রান্সফরমারটি বদল করে দেওয়া হয়েছে।ট্রান্সফরমার ছাড়াও বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত দীর্ঘদিন সখিপুর পিডিবি অফিসে থাকা লাইনম্যান মানিক শিকদার। সে আগে ছিল আওয়ামী দোসর এখন বিএনপি সেজেছে।
এ বিষয়ে লাইনম্যান মানিক শিকদার বলেন,টাকা পয়সা খরচ না করলে দ্রুত ট্রান্সফরমার পাওয়া যায় না, দিনের পর দিন ঘুরতে হয়। একদিকে তীব্র লোডশেডিং অপরদিকে ট্রান্সফরমার জ্বলে গেলে মোটা অংকের টাকা দিতে হয় এনিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৪ |
| সূর্যোদয় | ভোর ৬:৪১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৫ |
| এশা | রাত ৮:৩১ |