
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ সাভারে কাতলাপুর ঢাকা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে শনিবার বিকেলে ৫ টার দিকে সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাধারণ জনগনের উদ্যোগে মাদক ও চাঁদাবাজ বিরোধী জনসচেতনতা মুলক সমাবেশ হয়েছে।
অনুষ্ঠানে কাতলাপুর বাইতুল সালাম জামে মসজিদের সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাভার পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাভার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মো. নজরুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের সমাজকে সুন্দর পরিবেশে পরিচালনা করতে হবে। যেখানে কোন মাদক সেবন আর মাদক বিক্রয় করা চলবেনা, চাঁদাবাজী চলবেনা। যদি কোন স্থানে মাদক ক্রয় বিক্রয় হয় এবং কোন সেক্টরে চাঁদাবাজী হয় তাহলে আপনারা আমাকে জানাবেন । তখন আমি আপনাদেরকে সাথে নিয়ে কঠোর হস্তে দমন করবো। আমি সমাজে সুন্দর পরিবেশ, শিশু-কিশোরদের সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষ্যে কাজ করবো। এসকল কাজকে সফলতায় পৌছতে পারলে দেশ সুন্দর ও উন্নয়নে পরিপুর্ন হবে। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মাদক ও চাঁদাবাজি দমন। শর্ত হলো আইনের যথাযথ প্রয়োগ, রাজনৈতিক সদিচ্ছা, সমাজভিত্তিক আন্দোলন এবং মানবিক পুনর্বাসন কর্মসূচির সমন্বয়। ইতিহাস গড়ার মতো কাজ এখানেই সম্ভব, যদি নেতৃত্ব দৃঢ় হয় এবং আইন ও বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা যায়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমজাদ হোসেন, মোহাম্মদ আলি , রজ্জব আলি ,আ: বাতেন, ৬নং ওয়ারড বিএনপির সাবেক সভাপতি মো : হাফিজুর রহমান, প্রমখ।
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪২ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৮ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৪:০১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৮ |
| এশা | রাত ৭:৪৪ |