আজ | | | |

শিরোনাম :

চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী

১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সাথে জার্মানিতে বিএনপির একাংশের বৈঠকের নিন্দা

প্রকাশ: 25 August, 2026 4:04 pm

জার্মানি সংবাদদাতা:- ১/১১ এর কুশীলব হিসেবে পরিচিত ২০০৬ সালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরীর সাথে একই অনুষ্ঠানে দেখা গেছে খোদ বিএনপির ইংল্যান্ড ও জার্মানির নেতাদের। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন। বিএনপির নেতাদের মধ্যে যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, জার্মানি বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, আবু হানিফসহ দলটির নেতাদের সেখানে দেখা গেছে। এই ঘটনায় জার্মানির বিএনপির নেতা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা গেছে।

সোমবার রাতে (২৪ আগস্ট) জার্মানির রাজধানী বার্লিনের একটি হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার চৌধুরী। আর সেখানেই উপস্থিত ছিলেন বিএনপির একাংশের নেতারা।

এই ঘটনায় জার্মান বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য দেওয়ান শফিকুল ইসলাম বলেন, বার্লিনে আজ আমরা যে ঘটনা প্রত্যক্ষ করেছি, সেটিকে কোনোভাবেই একটি সাধারণ, বিচ্ছিন্ন বা অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১/১১ একটি কালো অধ্যায়। আর সেই অধ্যায়ের সঙ্গে যাদের ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে, তাদের ঘিরে বিদেশের মাটিতে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা দেখা গেলে সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব।

তিনি আরো বলেন, ১/১১-এর সময় বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে বিপর্যস্ত করা হয়েছিল, রাজনৈতিক নেতৃত্বকে যেভাবে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছিল এবং একটি অনির্বাচিত সরকারকে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে সংকুচিত করা হয়েছিল, বাংলাদেশের মানুষ সেই ইতিহাস কখনো ভুলবে না। বিশেষ করে বিএনপির ওপর যে নির্যাতন চালানো হয়েছিল এবং দেশবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে নির্মম নির্যাতন ও দীর্ঘ নির্বাসনের শিকার হতে হয়েছিল, তার ক্ষত আজও জাতির স্মৃতিতে গভীরভাবে বিদ্যমান। সুতরাং আজ বিদেশের মাটিতে ১/১১-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে আলোচিত কোনো ব্যক্তিকে ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ড বা অনুষ্ঠানকে আমি কোনোভাবেই হালকাভাবে দেখার পক্ষে নই।

দেওয়ান শফিক বলেন, আমার প্রশ্ন অত্যন্ত পরিষ্কার—এটি কি সত্যিই নিছক একটি সাধারণ অনুষ্ঠান, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? এ বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা দরকার।

১/১১ এর মতো এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কি না। যদি কেউ জড়িত থাকে, তাহলে তার রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা এবং প্রমাণ পাওয়া গেলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আর একটি ১/১১ বাংলাদেশে কখনো ফিরে আসতে দেওয়া যাবে না।

প্রবাসের সংবাদ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক

    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী

    বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী

    দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর শিক্ষা: পার্বত্য চট্টগ্রামে শিক্ষার দূরত্ব কমানোর কার্যকরমাধ্যম


    • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৫
      এশা রাত ৮:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।