আজ শনিবার | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১লা জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৫৪

শিরোনাম :

দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই আমরা কিছু না কিছু রেখেছি: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন:প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব :সেনানিবাসের প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভার ও আশুলিয়ার বিএনপি জয়ের জন্য নির্বাচনী প্রচারনায় এগিয়ে

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ ঢাকা জেলার পরিচিত মুখ, ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুুর নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। প্রতিটি পাড়া-মহল্লা, হাট-বাজার, চায়ের স্টল এবং অফিস-আদালতে জমজমাট আড্ডায় বাবুর পক্ষে জোয়ার উঠেছে।
ঢাকা-১৯ আসনের যুবক-যুবতি, বৃদ্ধ-বৃদ্ধা, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কৃষক-দিনমজুর, রিকশাওয়ালা এবং তরুণ-তরুণী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুুর নির্বাচনী প্রচারণায় যোগ দিচ্ছে। তাদের একটাই কথা বাবুকে ভোট দিলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে। সাভার পৌর এলাকার ভোটাররা জানান, বিএনপি তথা সর্বস্তরের জনগণের দুঃসময়ের বন্ধু বাবু, । তিনি ঢাকা জেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী। রাজপথের লড়াকু যোদ্ধা। আগামী ১২ ফেব্রæয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) থেকে বিপুল ভোটে বাবু নির্বাচিত হবে বলে সর্বস্তরের মানুষ প্রত্যাশা করেন।

সাভার ও আশুলিয়ার হিন্দু স¤প্রদায়ের ভোটাররাও আস্থা রেখেছেন বাবুর উপর। তারা জানান, বিগত সরকারের আমলেও আমরা ব্যবসা-বাণিজ্য নিরাপদে করতে পারিনি। তারা আরও বলেন, ঢাকার সাভার-আশুলিয়া -১৯ আসনে লক্ষ লক্ষ হিন্দু ভোটার রয়েছে। বাবু ভাই আমাদের সাথে সহনশীল আচরণ করছেন। প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর নিচ্ছেন। বাবু ভাই’র বিনয়ী আচরণে আমরা মুগ্ধ। তিনি এমপি হলে সাভার-আশুলিয়া হবে উন্নয়নের মডেল শহর। যার আপাদমস্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া। সাভার ও আশুলিয়ার মানুষ বিশ্বাস করে তারেক রহমান ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে মনোনয়ন দিয়ে সাভার ও আশুলিয়ার বিএনপির ভঙ্গুর রাজনীতিকে স্বাবলম্বী করেছেন। বাবুর পরিবারের আত্মত্যাগকে জিয়া পরিবার মূল্যায়ন করেছেন। আগামী ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের খবরে গোটা জেলায় আনন্দের বাতাস বইছে। নেতাকে একনজর দেখার জন্য অপেক্ষায় অত্র এলাকাবাসি।
প্রতিনিয়ত ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবরু সমর্থন বাড়ছে। প্রতিটি গ্রামে দলীয় নেতাকর্মীরা সংগঠিত হয়ে বাবুর জন্য ভোট চাচ্ছেন। মহিলা ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে বাবুর পক্ষে ভোটের জন্য সকলের দরজায় কড়া নাড়ছেন। এই কনকনে ঠান্ডা তাদেরকে দমিয়ে রাখতে পারেনি। সকলের মুখে রব উঠেছে ধানের শীষের জয় হবে, বাবু এমপি হবেন।

তাদের ভাষ্য অনুযায়ী, বাবু আঁকড়ে ধরে রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। হুকুম তামিম করেছেন বেগম খালেদা জিয়ার। তিলে তিলে নিজেকে নিঃস্ব করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে দলের নেতাকর্মীদের চাঙ্গা রেখেছেন। বিএনপির বিপ্লবী এই নেতা রাজপথে আন্দোলন-সংগ্রামে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হয়েছেন। আওয়ামী দুঃশাসনের আমলে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু নেতাকর্মীদের আগলে রেখেছেন। এটাই ছিলো বাবুর প্রতিদিনের রুটিন। তারেক রহমান বাবুকে মনোনয়ন দিয়ে ঢাকা-১৯ (সাভার) আসনের অবহেলিত জনগোষ্ঠীকে উজ্জীবিত করেছেন। বিএনপির কঠিন দুঃসময়ে সময়ের পরীক্ষিত নেতা বাবু সবকিছুর ঊর্ধ্বে মূল্যায়ন করার সময় এসেছে।

রাজনীতির ময়দানে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে মাঠের যেসব নেতাকর্মী রাজপথে রক্ত ঝড়িয়েছে, জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে তাদের মধ্যে অন্যতম বিএনপির নির্বাহী কমিটির সহ-পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু । তিনি ঢাকা-১৯ (সাভার) আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় বিএনপির জনপ্রিয়তা বেড়েছে। বাবুর দলের জন্য যে আত্মত্যাগ তা তারেক রহমান নিজেও অবগত আছেন। দলের জন্য যে অবদান তা শুধু দলের মধ্যেই সীমাবদ্ধ নয়। বেগম খালেদা জিয়া কাছেও বাবু গ্রহণযোগ্যতা ছিলো অপরিসীম।

২০২৪ সালের ৫ আগস্টের পর সাভার-আশুলিয়ার ভঙ্গুর রাজনীতির হাল ধরেন ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু । তিনি দলের জন্য, ধানের শীষ প্রতীকের সাথে যারা আছেন তাদেরকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। এটি সম্ভব হয়েছে বাবুর মেধা, পরিশ্রম ও সাংগঠনিক যোগ্যতার ভিত্তিতে।

ঢাকা-১৯ আসনে টুকুর বিপরীতে অবস্থান নিয়ে যারা নির্বাচন করতে চায় তাদের বিরুদ্ধে আওয়ামী দোসরদের শেল্টার দেয়ার অভিযোগ রয়েছে। তারা মামলা বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের সুযোগ গ্রহণ করেছেন। তাদেরকে সামাল দিয়ে প্রতিহত করার চেষ্টা করছেন। যে কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বাবু। বিএনপির হাইকমান্ড বিষয়গুলো সঠিক তদন্ত করে সুবিধাবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এটাই ঢাকা জেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি।

বাবুর সমর্থকেরা জানান, আওয়ামী দুঃশাসনে নিষ্পেষিত, নির্যাতিত ও জেল-জুলুমের শিকার ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আওয়ামী সরকারের সাড়ে ১৫ বছরে শতাধিক মিথ্যা মামলা মোকাবেলা করেছেন। অনেকবার বার জেল খেটেছেন। ফ্যাসিস্ট সরকারের যাতাকলে বাবুর জীবন থেকে হারিয়ে গেছে ৫টি বছর। বাবুর সহধর্মিনী প্রশাসনের ধারে ধারে ঘুরেও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। সন্তান ও স্বজনদের নিয়ে অর্ঘুম রাত কাটিয়েছেন। তাঁর আর্ত চিৎকারে আকাশ-বাতাস ভারি হয়ে উঠলেও সাম্মির আর্তনাদে সাড়া দেয়নি হাসিনার প্রশাসন যন্ত্র। এই পরিবারটিকে রাজনীতি থেকে সরিয়ে দিতে নানা বানোয়াট, মিথ্যাচার ও নির্যাতন করেছে পতিত সরকার। তার পরিবারের উপর স্পর্শকাতর নির্যাতন চালানো হয়েছে । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখতে, পরিবারের মায়া ত্যাগ করে জীবনের প্রায় সবটুকু সময় ব্যয় করে যাচ্ছেন দলের জন্য। এখনও বাবুর বিরুদ্ধে একটি চিহ্নিত গোষ্ঠী ষড়যন্ত্র করছে।

ঢাকা-১৯ আসনের অবহেলিত জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় নেতা সুলতান ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু । বাবুর অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় তৃণমূলের নেতাকর্মী ও সাধারন মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ঢাকা-১৯ আসনে জনপ্রিয়তায় বাবু সবার থেকে এগিয়ে। সাভার-আশুলিয়ায় ভঙ্গুর রাজনীতিতে বাবুর সার্বিক প্রচেষ্টায় সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের মধ্যে এক সুন্দরময় অবস্থা ফিরে এসেছে। কতিপয় স্থানীয় শীর্ষ নেতা বাবুর রাজনৈতিক গঠনমূলক কর্মকান্ড দেখে হতাশায় ভুগছেন। ওই সকল নেতারা ব্যক্তিস্বার্থ হাসিল করতে গিয়ে দলের ক্ষতিসাধনে লিপ্ত রয়েছেন। তাদের মিথ্যাচার ও ষড়যন্ত্র মিডিয়ায় বার বার প্রচার হয়েছে। বিএনপির হাইকমান্ড কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপির জাতীয় পর্যায়ের নেতা বাবু মেধা, কৌশল ও ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করে এগিয়ে যাচ্ছেন। দল ও নেতাকর্মীদের স্বার্থে একের পর এক ষড়যন্ত্র প্রতিহত করছেন। অপরদিকে মিথ্যা প্রচারনা আর অপবাদের যারা আশ্রয় নিয়েছেন তাদের জনপ্রিয়তায় ধস নেমেছে। দলের নেতাকর্মীসহ জনবিচ্ছিন্নতায় ক্রমেই ছিটকে পড়ছেন তারা।

ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন , ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের পরিবারকে টার্গেট করেছিল। বিএনপিকে ধ্বংসের জন্য তাদের এই লক্ষ্য ছিল। তবে আমরা তাতে দমিনি। নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে জাতীয়তাবাদী ঝান্ডা বহন করেছি। এখন সাভার ও আশুলিয়া উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নমিনেশন দিয়েছেন। এমপি হতে পারলে, আর আল্লাহর রহমত হলে সাভার ও আশুলিয়াকে বদলে দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

ঢাকা বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

    তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী

    বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে গুম ও হত্যার পূর্বে দুজন ছাত্র নেতা কে গুম করা হয়Lচিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    টঙ্গীতে থামছেই না নিষিদ্ধ ওলামা লীগের কর্মকান্ড

    পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    চাঁদপুরে পাউবোর প্রকল্পে নামে মিথ্যে সিন্ডিকেটের প্রপাগান্ডা ছড়াছে একটি সিন্ডিকেট “

    মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই আমরা কিছু না কিছু রেখেছি: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

    পুণ্ড্রনগর বগুড়ার হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    লালমনিরহাটে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

    আবারো শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা, খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

    লালমনিরহাটে শিক্ষা সহায়তা পেলে ৬ শিক্ষার্থী

    কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    ওগাঁর পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    আলোকিত লালমনিরহাট গঠনের অঙ্গীকার নিয়ে লালমনিরহাটে বাংলা নববর্ষ উদযাপন

    সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ

    সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

    দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব :সেনানিবাসের প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে :সংবাদ সম্মেলনে ধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

    ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই:চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি

    এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব —পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

    খুব স্পষ্ট করে বাশার বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা কোনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাব না

    ২৮৭টি গুজবের শিকার তারেক রহমান, দল হিসেবে বিএনপি ৭৯০


    • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৭
      সূর্যোদয়ভোর ৬:৩৫
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:২১
      এশা রাত ৮:৩৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।