আজ | | | |

শিরোনাম :

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

ঢাকা – ১৪ আসনে মানুষকে আর জিম্মি করে রাখা যাবে না: সানজিদা ইসলাম তুলি

প্রকাশ: 28 January, 2026 3:03 pm

স্টাফ রিপোর্টার:ঢাকা–১৪ আসনের মানুষকে আর জিম্মি করে রাখা যাবে না ,চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি

ঢাকা–১৪ আসনে দীর্ঘদিনের চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস ও মাদকের রাজনীতির অবসান ঘটাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি।

তিনি স্পষ্ট ভাষায় বলেছেন,“ঢাকা–১৪ আসনের মানুষকে আর জিম্মি করে রাখা যাবে না। চাঁদাবাজ-দখলদারের সাথে কোনো আপস নয়। জনগণের সম্পদ, ব্যবসা, জমি বা রাস্তা দখল করে যারা ভয় দেখায়, চাঁদা তোলে—তাদের বিরুদ্ধে আমার অবস্থান কঠোর। দখল-চাঁদাবাজির নেটওয়ার্ক ভাঙতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

জনগণের পক্ষে কঠোর অবস্থান : ২৮ জানুয়ারি বুধবার বেলা ১২ টা থেকে উত্তর পাইকপাড়া, দক্ষিণ পাইকপাড়া, কল্যাণপুর,বটতলা ও পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়ে তুলি বলেন, এই আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের কাছে জিম্মি হয়ে আছে। বাজার, ফুটপাত, পরিবহন, নির্মাণ কাজ থেকে শুরু করে ছোট দোকানদার পর্যন্ত চাঁদার বোঝা বহন করছে।

তিনি অভিযোগ করেন,“একটি সংগঠিত সিন্ডিকেট রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ লুটে নিচ্ছে। এ অবস্থা চলতে পারে না। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে এই দখলদার চক্র ভাঙতেই হবে।”

দলীয় পরিচয় নয়, অপরাধই মূল বিবেচনা তুলি জানান, অপরাধী যে দলেরই হোক না কেন, ছাড় দেওয়া হবে না।

“সে আমার দলের হোক, অন্য দলের হোক—অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।”

তার এই বক্তব্যে স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর কেউ সাহসের সঙ্গে দখল-চাঁদাবাজির বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলছেন।

মাদক ও দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স: চাঁদাবাজির পাশাপাশি মাদক ও দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন তুলি। তিনি বলেন,“যুব সমাজকে ধ্বংস করছে মাদক। মাদক ব্যবসায়ী ও গডফাদারদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ গড়ে তোলা হবে। দুর্নীতি বন্ধ না হলে উন্নয়ন সম্ভব নয়।”

উন্নয়নের প্রতিশ্রুতি: শুধু অপরাধ দমন নয়, তিনি উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তার অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—নিরাপদ ও যানজটমুক্ত সড়ক,পানি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন,বাজার ও ফুটপাতের শৃঙ্খলা,নারী ও শিশুদের নিরাপত্তা.তরুণদের কর্মসংস্থান.শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন।

তুলি বলেন, “আমি প্রতিশ্রুতির রাজনীতি করি না, বাস্তব কাজ করতে চাই। জনগণের সঙ্গে থেকেই সমস্যার সমাধান করবো।”

রাজনীতির পাশাপাশি সামাজিক সংগঠন ‘মায়ের ডাক’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে নিখোঁজ ও নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানোর কারণে তুলি ইতোমধ্যে মানবিক নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে তার সক্রিয়তা সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে।

ভোটারদের প্রত্যাশা – স্থানীয় বাসিন্দারা জানান, তারা এমন একজন প্রতিনিধিকে চান, যিনি এলাকায় থাকবেন, মানুষের পাশে দাঁড়াবেন এবং দখল-চাঁদাবাজি বন্ধ করবেন। অনেকেই মনে করছেন, তুলির সাহসী অবস্থান ঢাকা–১৪ আসনের রাজনীতিতে নতুন পরিবর্তনের বার্তা দিচ্ছে।

শেষ বক্তব্যে তুলি বলেন,“আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করি। ঢাকা–১৪ হবে নিরাপদ, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নের মডেল এলাকা—এটাই আমার অঙ্গীকার।” তিনি রাত ৮ টায় নতুন বাজারে ১১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।

মিরপুর থানা বিএনপির সাবেক নেতা একে এম লুৎফুল বারী মুকুলের সভাপতিত্বে এবং ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ স্বপনের সঞ্চালনায়।
উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক গাজী রিয়াজুল ইসলাম রিয়াজ, ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর উত্তর বিএনপি সদস্য শামীম পারভেজ, শাহাআলী থানা বিএনপি’র আহ্বায়ক হুমায়ূন আহমেদ রওশন, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, হাবিবুর রহমান হাবিব,১১ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোশারফ হোসেন, মুনছুর আলম,হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ রাকিব, রাসেল আহমেদ প্রধান, আরিফুল ইসলাম রিপন, গোলাম মোস্তফা,রাজু আহমেদ রাজু, সাজেদুল করিম ডাবলু, জাহিদুল ইসলাম জাহিদ, আবুল হাসেমসহ ১১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম


    • বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৫
      এশা রাত ৮:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।