আজ সোমবার | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৮:২৮

এয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার প্রস্তুত, ঘোষণা শুক্রবার হতে পারে বলে জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমীন একথা জানান।
মাহদী আমিন বলেন, আমরা ইতিমধ্যে ইশতেহারের কাজ অনেকটুকু গুছিয়ে এনেছি। বিএনপি সেই রাজনৈতিক দল যেটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গো এবং সাংগঠনিক কাঠামো ব্যবহার করে দেশব্যাপী ইশতেহার এবং আমাদের ৩১ দফা নিয়ে, ২৭ দফা নিয়ে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছি.. তার আলোকে আমাদের অনেকটাই প্রস্তুত।
তিনি বলেন, একটি পরিকল্পনা আছে আগামী শুক্রবার হয়তবা আমরা ইশতেহার ঘোষণা করতে পারি এবং সেটি চূড়ান্ত হলে আমরা আপনাদের অবহিত করব।
সোমবার, ২ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০২ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:১৭ অপরাহ্ণ |