
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আগামী পাঁচ বছর দেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর অর্পণ করেছে। এই নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়েছে এবং বিএনপির সঙ্গে যারা জোটে যুক্ত ছিলেন তাদের অনেকেও বিজয়ী হয়েছেন।
গতকাল শুক্রবার নির্বাচন কমিশন ভবনে ফলাফল ঘোষণা সমাপ্তির পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ‘বিজয়ী’ শব্দ ব্যবহার না করলেও বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিএনপি নিশ্চিত হয়েছে যে তারা দুই-তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে রয়েছে। জোটের শরিক দলগুলোর প্রার্থীরাও উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হয়েছেন। তবে ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে সংস্কৃতি জনগণের মাঝে গড়ে উঠেছিলো, সেটিকে আমরা পুরোপুরি ফিরিয়ে আনতে পারি নাই। আশা করি, আগামী দিনগুলোতে জনগণকে ভোটের প্রতি আগ্রহী করবো।
নির্বাচন নিয়ে শতভাগ সন্তুষ্ট কি না প্রশ্নের উত্তরে তিনি বলেন, শতভাগ সন্তুষ্টি অনেক কঠিন। তবুও মোটামুটি সন্তুষ্ট। কারণ এর আগের অনেক নির্বাচনে অনেক প্রাণহানি হয়েছে। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদহানি হয়েছে। এবার তেমন কিছু হয়নি।
তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে দলের কর্মসূচি ও পরিকল্পনা জনগণের কাছে পৌঁছেছে বলেই এ সমর্থন মিলেছে। শতভাগ সন্তুষ্টি সম্ভব না হলেও অতীতের অনেক নির্বাচনের তুলনায় সহিংসতা কম হয়েছে। দীর্ঘদিনের ভোটার অনাগ্রহ পুরোপুরি কাটেনি বলেও উল্লেখ করেন তিনি।
চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল আদালতের নির্দেশনায় ঘোষণা হয়নি উল্লেখ করে তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন চূড়ান্ত ফল প্রকাশ করবে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ অনিয়মের অভিযোগ তুললে তা প্রমাণের দায়িত্ব তারই।
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০০ |
| সূর্যোদয় | ভোর ৬:২৪ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১০ |