আজ বৃহস্পতিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৫৩

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান।
আজ মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, জিয়ারত শেষে পরিবারের অন্যান্য সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি।
এরআগে, বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।
বুধবার, ৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪২ |
| এশা | রাত ৯:০৯ |