আজ সোমবার | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই রমজান, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৫১

লালমনিরহাট প্রতিনিধি:: পবিত্র রমজান উপলক্ষে লালমনিরহাটে ভোক্তাদের মাঝে সূলভমূল্যে দুধ,ডিম, কক ও বয়লার মুরগি বিক্রির উদ্বোধন হয়েছে।বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসন ও প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে ও লালমনিরহাট ডেইরি ও পোল্ট্রি এসোসিয়েশনের বাস্তবায়নে এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেন,ডেইরি এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম,পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আলম শেখ। পণ্য কিনতে আসা আশরাফুল ইসলাম, খোরশেদ আলম জানান, বাজারের চেয়ে এখানে জিনিসপত্রের দাম কম হওয়ায় ক্রেতাদের ভীড় বাড়ছে।জেলা প্রশাসক জানান,রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে এ উদ্যোগ।বিপন্ন এ কার্যক্রম চলবে আগামী ২৬ রমজান পর্যন্ত।
সোমবার, ২ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:০৫ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:২০ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:১১ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০২ অপরাহ্ণ |
| এশা | রাত ৮:১৭ অপরাহ্ণ |