আজ শুক্রবার | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৩৬

শিরোনাম :

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই আমরা কিছু না কিছু রেখেছি: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন:প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব :সেনানিবাসের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে :সংবাদ সম্মেলনে ধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই:চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি

যারা ইতিহাস নির্মাণ করেন তারা রাজনীতির ঊর্ধ্বে:‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপনে ঢাবি উপাচার্য

প্রকাশ: ২ মার্চ, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ

যারা ইতিহাস নির্মাণ করেন তারা রাজনীতির ঊর্ধ্বে। এসব বিষয়ে রাজনৈতিক পরিচয় দেখতে চাই না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান।

রোববার বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গণে ঐতিহাসিক ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপচার্য।

ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘আমাদের জাতীয় পরিচয় নির্ধারণে যে কয়টি ঘটনা ইতিহাসে গুরুত্বপূর্ণ, তার মধ্যে ২ মার্চ পতাকা উত্তোলন দিবস অন্যতম। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এ বছরের পতাকা উত্তোলন দিবস নতুন মাত্রা পেয়েছে। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে অকুতোভয় ছাত্রদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এসব ঘটনা আমাদের সাহস জোগায়।’ ঐতিহাসিক পতাকা উত্তোলনের মতো গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য তিনি তৎকালীন ডাকসু নেতৃবৃন্দ ও ছাত্রনেতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘জাতি আজ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। এ সময় ঐক্য ধরে রাখা জরুরি।’

জাতির যেকোনো প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমরা ইতিহাসের গর্বিত উত্তরাধিকার। আমাদের সামর্থ্য কম। তারপরও অতীতের ন্যায় আমরা ক্ষুদ্র সামর্থ্য নিয়ে বুক চিতিয়ে যেকোনো সমস্যা মোকাবিলায় দাঁড়াতে পারি। জাতীয় জীবনের সঙ্গে সম্পর্কিত উদ্যোগগুলো আমাদের সাহস দেয়। এই দিবসগুলো আন্তরিকতার সঙ্গে আয়োজন করতে চাই।’

ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সমন্বয়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

এ সময় প্রক্টর অ্যাসোসিয়েট প্রফেসর সাইফুদ্দীন আহমদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অফিস প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আ স ম আব্দুর রব। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত, দেশের গান ও নৃত্য পরিবেশিত হয়।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

রাজধানী শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে গুম ও হত্যার পূর্বে দুজন ছাত্র নেতা কে গুম করা হয়Lচিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    টঙ্গীতে থামছেই না নিষিদ্ধ ওলামা লীগের কর্মকান্ড

    পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    চাঁদপুরে পাউবোর প্রকল্পে নামে মিথ্যে সিন্ডিকেটের প্রপাগান্ডা ছড়াছে একটি সিন্ডিকেট “

    মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই আমরা কিছু না কিছু রেখেছি: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

    পুণ্ড্রনগর বগুড়ার হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    লালমনিরহাটে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

    আবারো শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা, খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

    লালমনিরহাটে শিক্ষা সহায়তা পেলে ৬ শিক্ষার্থী

    কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    ওগাঁর পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    আলোকিত লালমনিরহাট গঠনের অঙ্গীকার নিয়ে লালমনিরহাটে বাংলা নববর্ষ উদযাপন

    সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন:প্রধানমন্ত্রী তারেক রহমান

    আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ

    সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

    দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র দায়িত্ব :সেনানিবাসের প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে :সংবাদ সম্মেলনে ধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

    ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই:চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি

    এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব —পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

    নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

    খুব স্পষ্ট করে বাশার বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা কোনো পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যাব না

    ২৮৭টি গুজবের শিকার তারেক রহমান, দল হিসেবে বিএনপি ৭৯০

    সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ

    লালমনিরহাটে জলবায়ু পরিবর্তনে সচেতনতামূলক ফ্লাশমব অনুষ্ঠিত


    • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৮
      সূর্যোদয়ভোর ৬:৩৬
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:২১
      এশা রাত ৮:৩৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।