আজ শনিবার | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:০৫

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১৩৭ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান (ধানের শীষ) প্রায় ৪০ হাজার ভোট বেশি পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের পূর্বে বিভিন্ন পথসভায় নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সময় বলেছেন অ্যাডভোকেট আহমেদ আযম খান জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে বিএনপি সরকার গঠন করলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি পূর্ণ মন্ত্রী হবেন। আর মন্ত্রী হলে বাসাইল-সখিপুরের মানুষের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা লাঘবে সার্বিক উন্নয়ন হবে। এমনকি আটিয়া বন অধ্যাদেশ ৮২সহ ১৪ মৌজার জমি সংক্রান্ত জটিলতা নিষ্পত্তি হবে।
কিন্তু এডভোকেট আহমেদ আযম খান মন্ত্রিত্ব না পাওয়ায় এলাকাবাসী হতাশ। এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
শনিবার, ১৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৪ |