আজ মঙ্গলবার | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৩৪

শিরোনাম :

ব্রাসেলসে বাণিজ্য, এফটিএ ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা এক এক করে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ বর্তমান সরকার এবার দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রথমবারের মতো বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধকালীন অবস্থায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দ্বিতীয় দফায় আরো ১৭১ জন ক্রীড়াবিদের হাতে পেশাগত স্বীকৃতির স্মারক হিসেবে ‘ক্রীড়া কার্ড’ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বিএনপি সরকারের দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরলেন তার উপদেষ্টা মাহদী আমিন ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সেবা করতেই সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন:সংবাদ সম্মেলনে আতিকুর রহমান রুমন দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টাতেই ওয়াশিংটনের ব্যয় হয়েছে আনুমানিক ৩.৭ বিলিয়ন ডলার (৩৭০ কোটি ডলার)

প্রকাশ: ৬ মার্চ, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে প্রথম ১০০ ঘণ্টাতেই ওয়াশিংটনের ব্যয় হয়েছে আনুমানিক ৩.৭ বিলিয়ন ডলার (৩৭০ কোটি ডলার)। এই হিসাবে প্রতিদিন প্রায় ৯০০ (৯০ কোটি) মিলিয়ন ডলার। বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণেই এই ব্যয় হয়েছে বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর বিশ্লেষণে যুদ্ধের বিপুল ব্যয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। শুক্রবার যুদ্ধ সপ্তম দিনে প্রবেশ করেছে। স্টেলথ বোমারু বিমান ও উন্নত অস্ত্রব্যবস্থা ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

গবেষক মার্ক ক্যানসিয়ান এবং ক্রিস পার্ক বলেন, যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় আনুমানিক ৩.৭ বিলিয়ন ডলার ব্যয়ের মধ্যে অল্প অংশই আগে থেকেই বাজেটে অন্তর্ভুক্ত ছিল। অধিকাংশ ব্যয়, প্রায় ৩.৫ বিলিয়ন ডলার, আগে থেকে বাজেটে ধরা ছিল না।

তাদের মতে, এর অর্থ হলো পেন্টাগনকে এই অনির্ধারিত ব্যয় মেটাতে শিগগিরই অতিরিক্ত অর্থের জন্য আবেদন করতে হতে পারে। এটি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এবং যুদ্ধবিরোধীদের জন্য একটি বড় ইস্যুতে পরিণত হতে পারে।

দেশের অভ্যন্তরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং সংঘাতের কারণে তেলের দাম বাড়ার প্রভাব যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন আরও কমিয়ে দিতে পারে।

এটি ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ সমর্থকদের মধ্যেও বিভাজন তৈরি করছে, কারণ তিনি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে ‘যুদ্ধে’ জড়ানো থেকে বিরত রাখার প্রতিশ্রুতি করেছিলেন।

গবেষকেরা উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর তাদের সামরিক অভিযানের বিষয়ে খুব সীমিত তথ্য প্রকাশ করেছে। তাই তাদের বিশ্লেষণ কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও)-এর বিভিন্ন ইউনিটের অপারেশন ও সহায়তা ব্যয়ের হিসাবের ওপর ভিত্তি করে করা হয়েছে। এতে মূল্যস্ফীতির সমন্বয়, ইউনিটের আকার এবং ‘উচ্চমাত্রার অপারেশনাল কার্যক্রম’-এর জন্য অতিরিক্ত ১০ শতাংশ ব্যয় যুক্ত করা হয়েছে।

বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ২ হাজারের বেশি গোলাবারুদ ব্যবহার করেছে। একই ধরনের অস্ত্র দিয়ে সেই মজুদ পুনরায় পূরণ করতে প্রায় ৩.১ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে অনুমান করা হয়েছে। এতে প্রতিদিনের গড় ব্যয় প্রায় ৭৫৮.১ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে।

‘বড় আকারের’ অপরিকল্পিত ব্যয় : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ খুব দ্রুত আরও বাড়তে যাচ্ছে। এতে আরও বেশি ফাইটার স্কোয়াড্রন, আরও প্রতিরক্ষামূলক সক্ষমতা এবং আরও ঘন ঘন বোমারু বিমান হামলা অন্তর্ভুক্ত থাকবে।

প্রতিবেদনটির লেখকেরা বলেন, সাধারণত কোনো সংঘাতের শুরুতে বিমান হামলা অত্যন্ত তীব্র থাকে এবং পরে তা কিছুটা কমে আসে। তবে এই ক্ষেত্রেও অনির্ধারিত ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্য থাকবে।

তারা বলেন, এটি সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের কিছু সামরিক অভিযানের মতো নয়, যেমন ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বেশিরভাগ ব্যয় আগে থেকেই বাজেটে ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতের ব্যয় অভ্যন্তরীণ বাজেট কাটছাঁট করে মেটানো রাজনৈতিক ও সামরিকভাবে কঠিন হতে পারে। ফলে প্রতিরক্ষা দপ্তরকে কোনো এক সময় অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।রাজনৈতিক বিশ্লেষণ

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন যুদ্ধ এবং সরকারের অন্যান্য অপ্রত্যাশিত ব্যয় মেটাতে অতিরিক্ত বাজেট অনুমোদনের জন্য আবেদন করতে পারে। ইরাক ও আফগানিস্তান যুদ্ধের শুরুতে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়টি প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এবং যুদ্ধবিরোধীদের জন্য একটি প্রধান ইস্যুতে পরিণত হতে পারে।

যুদ্ধের ব্যয় কংগ্রেসকে ‘বিস্মিত’ করতে পারে-ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক রোজালিন্ড জর্ডান জানিয়েছেন, যুদ্ধের এই উচ্চ ব্যয় সম্ভবত কংগ্রেসের সদস্য ও সাধারণ জনগণের জন্যও বিস্ময়কর।

তিনি বলেন, যুদ্ধের প্রথম সপ্তাহে ব্যবহৃত টমাহক ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং থাড প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহের জন্য পেন্টাগন প্রায় ৫০ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট প্রস্তাব প্রস্তুত করেছে। এসব সরঞ্জামের কিছু ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা ব্যবহারের ফলে নষ্ট হয়ে গেছে।তিনি বলেন, সামরিক ব্যয়ের হার খুবই দ্রুতগতিতে বাড়ছে।

এরই মধ্যে বাজেট ঘাটতি এবং যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সুদের বোঝা নিয়ে কংগ্রেস উদ্বিগ্ন। এর মধ্যে আরও ৫০ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট প্রস্তাব অনেক আইনপ্রণেতাকে চিন্তায় ফেলতে পারে বলে তিনি উল্লেখ করেন।

মানবিক ক্ষয়ক্ষতি: এই যুদ্ধে ইতোমধ্যে বড় ধরনের মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমা হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত ১৩৩২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইউনিসেফ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৮১ জন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সপ্তাহে ইসরাইলি হামলায় লেবাননে অন্তত ১২৩ জন নিহত হয়েছেন। বৃহত্তর এই যুদ্ধের অংশ হিসেবে দেশটিতে নতুন করে ব্যাপক হামলা চালানো হয়েছে এবং এটি চলমান সংঘাতের সবচেয়ে তীব্র ফ্রন্টগুলোর একটি হয়ে উঠেছে।

Please follow and like us:
error5
fb-share-icon
Tweet 120

আর্ন্তজাতিক

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মতলবে বাপাউবোর প্রকল্পের কাজ শুরু হওয়ার পূর্বেই অনিয়মের অভিযোগ!

    ব্রাসেলসে বাণিজ্য, এফটিএ ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনা

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা এক এক করে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ

    কামরুল হাসান তালুকদার বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ

    বর্তমান সরকার এবার দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর

    নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু

    অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার ..জাকির হোসেন

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    প্রথমবারের মতো বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    যুদ্ধকালীন অবস্থায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

    গুলশানে ১২ বছর বয়সী এক স্কুলপড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ

    দ্বিতীয় দফায় আরো ১৭১ জন ক্রীড়াবিদের হাতে পেশাগত স্বীকৃতির স্মারক হিসেবে ‘ক্রীড়া কার্ড’ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণ আস্থা রেখেছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ

    বিএনপি সরকারের দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরলেন তার উপদেষ্টা মাহদী আমিন

    মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

    রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

    ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সেবা করতেই সরকার পরিচালনার দায়িত্বে এসেছেন:সংবাদ সম্মেলনে আতিকুর রহমান রুমন

    দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

    তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী

    বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে গুম ও হত্যার পূর্বে দুজন ছাত্র নেতা কে গুম করা হয়Lচিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    টঙ্গীতে থামছেই না নিষিদ্ধ ওলামা লীগের কর্মকান্ড

    পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    চাঁদপুরে পাউবোর প্রকল্পে নামে মিথ্যে সিন্ডিকেটের প্রপাগান্ডা ছড়াছে একটি সিন্ডিকেট “

    মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রত্যেক শ্রেণি-পেশার জন্যই আমরা কিছু না কিছু রেখেছি: জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

    পুণ্ড্রনগর বগুড়ার হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    লালমনিরহাটে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

    আবারো শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা, খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

    লালমনিরহাটে শিক্ষা সহায়তা পেলে ৬ শিক্ষার্থী

    কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


    • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৪
      সূর্যোদয়ভোর ৬:৩২
      যোহরদুপুর ১২:৫৭
      আছরবিকাল ৪:২৪
      মাগরিবসন্ধ্যা ৭:২২
      এশা রাত ৮:৪১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।