আজ রবিবার | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১০:১১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত কাল রবিবার(৮ মার্চ) সন্ধ্যায় ১৮ রমজান পৌর শহরের চাঁদনী সিনেমা হল সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলে প্রেসক্লাব পুরাতন সভাপতি সফিকুল ইসলাম শিল্পির সভাপতিত্বে, উপস্থিত ছিলেন,সহ-সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সম্পাদক হুমায়ুন কবির ,যুগ্ম সম্পাদক মাহাবুব আলম,কার্যনির্বাহী সদস্য কুসমত আলী, জাহাঙ্গীর আলম,জাফর, মেহেদী ও খালেদ মাহমুদ সুজন,প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম।
এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, ইফতার মাহফিল কেবল একসাথে খাবার গ্রহণ নয়, বরং এটি সহকর্মীদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা ও ঐক্য বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম। রাণীশংকৈল উপজেলার সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে প্রেসক্লাব (পুরাতন) আগামীতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইফতার শেষে উপস্থিত সকলে একসাথে নামাজ আদায় করেন।
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩১ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৭ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৬ |
| এশা | রাত ৮:৩২ |