আজ রবিবার | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১০:১৫

ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
মরনব্যাধী বোনম্যারো ক্যান্সার আক্রান্ত মো: সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
আজ ১২ মার্চ’২০২৬, বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় রাজধানীর রুপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যান্সার আক্রান্ত সুমনের বাড়িতে সাক্ষাৎ করতে যায়।
এসময় তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তাও করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী ক্যান্সার আক্রান্ত সুমন পল্লবীতে নির্বাচনী পথ সভায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে তার চিকিৎসার বিষয়ে আবেদন করেছিলেন, তার প্রেক্ষিতে আজ ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রতিনিধি দল চিকিৎসা সহায়তা প্রদান করলো। সুমনের চিকিৎসায় চিকিৎসার জন্য প্রায় ২০ লক্ষ টাকা প্রয়োজন।
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩১ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৭ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৬ |
| এশা | রাত ৮:৩২ |