আজ রবিবার | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১০:১৪

স্টাফ রিপোর্টার:- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন আজ সকালে আকস্মিকভাবে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় তিনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। আজ থেকে জাতীয়ভাবে দেশব্যাপী এ অভিযান শুরু হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের খোঁজ খবর নেন ও তাদের সমস্যার কথা শোনেন। রোগীদের ঠিকমতো খাবার দেয়া হচ্ছে কিনা ও খাবারের মান কেমন তা জানতে চান। চিকিৎসকরা ঠিকমতো উপস্থিত হয়েছে কিনা তার খোঁজ খবর নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও আরো ২ জন চিকিৎসক যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এরকম আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩১ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৭ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৬ |
| এশা | রাত ৮:৩২ |