
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, অবৈধভাবে মাটি কাটা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম-দুর্নীতি মাদক ও জুয়ার সাথে যে কেউ জড়িত থাকলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সখিপুর-বাসাইলের মানুষ আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে আমাকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। স্বাধীনতার আগে ও পরে সখিপুর বাসাইল থেকে কেউ মন্ত্রী হয়নি। তাই সকলের কে সাথে নিয়ে সখিপুর বাসাইলকে উন্নয়নের মডেল হিসেবে দ্বার করাব ইনশাল্লাহ। রবিবার (২২ মার্চ) বাসাইল উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বিভিন্ন পেশাজীবী সংগঠন ও উপজেলা,পৌর, বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আল মামুন জাহাঙ্গীর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূর নবী আবু হায়াত (নবু), উপজেলা নির্বাহী অফিসার, বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি)সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৪ |
| সূর্যোদয় | ভোর ৬:৪১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৫ |
| এশা | রাত ৮:৩১ |