আজ রবিবার | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১০:১৪

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : বগুড়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রীতি কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বগুড়া জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গত ৩০ মার্চ সোমবার বগুড়া সদর উপজেলার শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে কাবাডি গ্রাউন্ডে প্রীতি কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতি কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, বিট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাহাবউদ্দিন প্রমূখ। উক্ত প্রীতি কাবাডি প্রতিযোগিতায় স্বাধীনতা একাদশ ১০২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও জুলাই একাদশ ৩১পয়েন্ট পেয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩১ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৭ |
| যোহর | দুপুর ১:০১ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৬ |
| এশা | রাত ৮:৩২ |