
লালমনিরহাট প্রতিনিধি ::আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ প্রাপ্ত লালমনিরহাটের প্রত্যন্ত এলাকার ৬ মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।
বুধবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের হাতে এ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মুহা: রাশেদুল হক প্রধান।
এ সময় জেলা প্রশাসক বলেন,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু মহোদয়ের আলোকিত লালমনিরহাট গঠনের লক্ষ্যে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া।
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৫ |
| সূর্যোদয় | ভোর ৬:৪১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৩ |
| এশা | রাত ৮:২৯ |