আজ | | | |

শিরোনাম :

ডিএমপি চার পুলিশ পরিদর্শককে বদলি: তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন উত্তরা পশ্চিম থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী* বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

টঙ্গীতে থামছেই না নিষিদ্ধ ওলামা লীগের কর্মকান্ড

প্রকাশ: 16 April, 2026 4:10 pm

বিশেষ প্রতিবেদক ॥ গত শুক্রবার জুম্মার নামজ শেষে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন গুগুলিয়ার ওলামা লীগের দুর্ভেদ‍্য ঘাটি খ‍্যাত একটি মাদ্রাসায় ওলামালীগের কতিপয় নেতার উপস্থিতিতেই এক সভা অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, টঙ্গী পশ্চিম থানাধীন গুশুলিয়া গ্রামের এহসান সিটিতে গড়ে ওঠা দারুল উলুম মহিউস সুন্নাহ নিজামিয়া মাদ্রাসাটি গত ফ‍্যাসিষ্ট সরকারের আমলে ওলামা লীগের দুর্ভেদ‍্য ঘাটি হিসেবে ব্যবহার করে আসছে। ওই ঘাটির প্রধান পৃষ্ঠপোষক টঙ্গী পশ্চিম থানা ওলামা লীগের সভাপতি মুফতি মোঃ জুনাইদ আলী, যিনি শেখ হাসিনার সাবেক এপিএস সাইফুজ্জামান শেখরের আত্মীয়। এছাড়া ওই ঘাটির প্রধান সমন্বয়ক ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিরপুর থানা ওলামা লীগ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ড. খলিলুর রহমান। একই সাথে ওই ঘাটির অর্থ পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করে আসছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণি। তার নেতৃত্বেই গত শুক্রবার ১০ই এপ্রিল অন্যত্র থেকে শতাধিক মাদরাসা ছাত্রদেরকে নিয়ে একটি সভা করার চেষ্টা করা হয়। কিন্তু ওই এলাকার স্থানীয় কয়েকজন মুরব্বিদের বাধার মুখে সভাটি পন্ড হয়। সভা করতে না পেরে দাম্ভিকতার সহিত ওসমান গণি বলেছেন এহসান সিটি’র প্লট মালিক আমরা। কাজেই এ সিটিতে এলাকার কাউকেই মাতব্বরি করতে দেয়া হবে না। ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির এমন আচরণের প্রতি স্থানীয়রা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে শোনা গেছে।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণি বর্তমানে পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসি’র অধীনে গাজীপুর জেলার জয়দেবপুর ১৩২/১৩৩ কেভি বিদ্যুৎ লাইন সঞ্চালনের দফতরের নির্বাহী প্রকৌশলীর পদে কর্মরত। তার সম্পর্কে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সম্ভবত ওই কারণেই তিনি তদন্ত প্রতিহত করার কৌশল হিসাবে সমমনাদের একত্রিত করার চেষ্টা করছেন। গত ফ্যাসিষ্ট আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আত্মীতার সুযোগে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্চাচরিতার অভিযোগ আছে তার বিরূদ্ধে। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের এর নিকট জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে তিনি এও বলেছেন যে, যদি কেউ মবের মত ঘটনা ঘটানোর চেষ্টা করতে চাইলে সে ব্যাপারে তিনি তৎপর থাকবেন বলেও জানান। এছাড়াও ওই এলাকার স্থানীয় মুরব্বী জনৈক আলী আহম্মেদ এর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেছেন যে, ওসমান গণির নেতৃত্বে সভার করার চেষ্টা করা হয়, তবে সভা হয়নি।

দৈনিক আজকের প্রভাত পত্রিকার পক্ষ হতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির নিকট অনৈতিক, অবৈধ ও দুর্নীতির বিষয় সম্পর্কিত তথ‍্য চেয়ে চিঠি দেয়া হয়েছে।

এদিকে এহসান রিয়েল এষ্টেট এন্ড ডেভেলপমেন্ট লিঃ-এর পক্ষ হতে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে দায়েরকৃত সিআর ১২২০/২০২৪ নম্বর মামলার আসামীর তালিকায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণি ১১ নম্বর আসামী।

এদিকে গত ২০২৪ সনের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করার অভিযোগে ঢাকা সিএমএম কোর্টে (শাহাবাগ থানা এরিয়ার) সিআর ১১৪/২০২৫ নম্বর মামলার আসামীর তালিকায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির নাম ৯৪ নম্বর বলে জানা গেছে। ওই মামলটি পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন (পিবিআই)’র তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করেছেন বলে পিবিআই’র লীগ্যাল ও মিডিয়া কর্মকর্তা আবু ইউসুফ নিশ্চিত করেন।

এদিকে ওসমান গনি কর্তৃক অনেককে হেনস্থা করার তথ‍্য পাওয়া গেছে। ওসমান গনির কাছে আছে টাকার খনি। যেই তার বিপক্ষে কথা বলবে তাকেই হতে হবে হয়রানি। গুশুলিয়া গ্রামের কতিপয় মাতবরদের সাথে টাকা বিছিয়ে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করতে শুরু করেছেন ওসমান গণি। এরই ধারাবাহিকতায় স্থানীয় মাতব্বর দরবেশ আলীর দ্বারা মোঃ আব্দুল হক সাহেবকে মোবাইলে ফোন করে তাকে ডেকে নিয়ে হেনস্থা করার চেষ্টা হয়। মব সৃষ্টি করে সবাইকে মুখ বন্ধ রাখতে বাধ‍্য করা হয়। এ ব্যাপারে দরবেশ আলী মাতবরের নিকট মতামত চাওয়া হলে তিনি জানান যে, কেউ যদি বিচার চায়, তাহলে সে বিচার তো করা দোষের কিছু নয়। এরকম উত্তরের বিপরীতে তার নিকট প্রশ্ন করা হয় যে, কোন অপরাধে বিচার দেয়া হয়েছে? এরকম প্রশ্নের উত্তরে ওই মাতবর জানান যে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির নিকট একজন সাংবাদিক তথ্য চেয়েছেন। ওইরুপ তথ্য চাওয়ার ব্যাপারে আব্দুল হক সহযোগিতা করেছে বলে উল্লেখ করেছেন। এরকম প্রশ্নের উত্তরে দরবেশ আলী মন্তব্য করলেন যে, আপনি সাংবাদিক হলে বুঝবেন যে, যেটা লাউ সেটাই কদু। অর্থাৎ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির নিকট তথ্য চাওয়ার প্রেক্ষিতে এহসান সিটি এলাকায় মব সৃষ্টি করার পায়তারা করা হচ্ছে তা কিন্তু পরিষ্কার।

এদিকে আন্দাজ করা যায় যে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির দ্বারা গত কয়েক বছরে পুকুর চুরি করার মত দুর্নীতির ঘটনা ধরা পরার উপক্রম ঘটতে শুরু করেছে, করছে। এ কারণে সে রীতিমত বেসামাল হয়ে পরেছেন। এসব ব্যাপারে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণির মুঠোফোনে ফোন করা হলে তিনি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

ঢাকা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ডিএমপি চার পুলিশ পরিদর্শককে বদলি: তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন উত্তরা পশ্চিম থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান

    ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুন নবী খালেদের মসজিদে মতবিনিময়

    বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত


    • শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৫
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৭
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৩
      এশা রাত ৮:২৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।