আজ | | | |

শিরোনাম :

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী* বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ম্যানহেইমে একটি গাড়ি-ধাক্কার দুইজন নিহত

প্রকাশ: 4 March, 2025 8:22 am

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ম্যানহেইমে একটি গাড়ি-ধাক্কার দুইজন নিহত হয়েছেন। এটিকে ইচ্ছাকৃত আক্রমণ বলে দাবি করেছে জার্মান কর্তৃপক্ষ, তবে এটি রাজনৈতিক বা ধর্মীয়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল না বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে নিহত দুজন হলেন একজন ৮৩ বছর বয়সী নারী এবং একজন ৫৪ বছর বয়সী পুরুষ। আহত হয়েছেন আরও ১১ জন।

সিএনএন সূত্রে খবর, রোজকার মতো সোমবারও ম্যানহাইম শহরে সাধারণ মানুষের ভিড় ছিল। কিন্তু হঠাৎই ভিড়ে ঠাসা রাস্তায় বেপরোয়া গতির গাড়ি নিয়ে হামলা চালানো হয়। পথচারীদের পিষে দিয়ে চলে যায় গাড়িটি। এদিক-ওদিক ছিটকে পড়েন পথচারীরা। ম্যানহাইম শহরের পুলিশ জানিয়েছে, ঘটনার পর হুড়োহুড়ি পড়ে যায়। প্রথমে মনে করা হয়েছিল এটি কোনো দুর্ঘটনা। স্থানীয় একটি দোকানে আশ্রয় নেন অন্তত ৩০ জন। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গোটা শহর ঘিরে ফেলে হামলাকারীর খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শহরজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।

পাবলিক প্রসিকিউটর রোমিও শুসলার বলেছেন যে, সন্দেহভাজন হামলাকারী মানসিক অসুস্থতায় ভুগছেন এমন ‘নির্দিষ্ট প্রমাণ’ রয়েছে। পুলিশ সন্দেহভাজন ব্যক্তির বাড়িতেও তল্লাশি করেছে।জানা গেছে সে প্রতিবেশী রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের একজন ৪০ বছর বয়সী জার্মান নাগরিক। এক বিবৃতিতে ম্যানহেইমের মেয়র ক্রিশ্চিয়ান স্পেচ বলেছেন, ‘শান্তিপ্রিয় মানুষের ওপর এই জঘন্য অমানবিক হামলায় আমরা সবাই গভীরভাবে মর্মাহত।’

মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মিউনিখে একই ঘটনা ঘটে। ভিড়ের মধ্যে পিষে দিয়ে চলে যায় আততায়ীর গাড়ি। মৃত্যু হয় এক শিশুর। এছাড়া গত বছরের ডিসেম্বর মাসে ক্রিসমাসের আগে একইভাবে রক্তাক্ত হয় জার্মানির ম্যাগডেবার্গ শহর। ক্রিসমাস মার্কেটে তখন প্রচুর মানুষের ভিড়। এমন সময় ওই বাজারে ঢুকে পড়ে একটি বেপরোয়া গতির কালো রঙের বিএমডব্লু। মৃত্যু হয় ২ জনের। আহত হন ৬০ জন। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতা এবং জার্মানির পরবর্তী চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ বলেছেন যে, ‘সাম্প্রতিক মাসগুলোতে দেশের মাটিতে এ ধরনের ঘটনা একের পর ঘটে চলেছে। জার্মানিকে আবার নিরাপদ দেশে পরিণত করতে হবে। আমরা দৃঢ়তার সাথে এ লক্ষ্যে কাজ করবো।’

আর্ন্তজাতিক দুর্ঘটনার সংবাদ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুন নবী খালেদের মসজিদে মতবিনিময়

    বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক


    • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৪
      এশা রাত ৮:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।