আজ বুধবার | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৪১

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় আব্দুস সালাম নামের এক ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ আড়াই লাখ টাকা ও প্রায় ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকাবাসির মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকল গ্রামের আব্দুস সালাম মেম্বারের বাড়ীতে ডাকাতির এ ঘটনা ঘটে।
ওই বাড়ির সদস্যরা জানান, ভোর রাতে ৮ থেকে ১০ সদস্যের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দোতলা বাড়ির জ্বালানার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং আলমারি ভেঙ্গে ৫০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তারা যাওয়ার সময় ওই বাড়ির সবাইকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে রাতেই বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন৷
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাটি রাত আনুমানিক আড়াইটার দিকে। খবর পাওয়ার পর পুলিশের উর্ধতন কর্মকর্তা সহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ঘটনাটি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করা হচ্ছে। এছাড়া ঘটনাটি শীগ্রই উদঘাটিত হবে বলেও যোগ করেন তিনি।
বুধবার, ৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪২ |
| এশা | রাত ৯:০৯ |