আজ | | | |

শিরোনাম :

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী* বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

দুটি প্রতিবেদন ও একটি জিজ্ঞাসা

প্রকাশ: 5 March, 2025 9:57 am

নিজস্ব প্রতিবেদক : সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের ব্যাংকে ৭৬৫ কোটি টাকা— চমকে উঠার মতো শিরোনাম! খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে একটি টেলিভিশনের এমডি এতো টাকার মালিক হোন কিভাবে? বেতনের টাকায় এতো টাকার মালিক হওয়া কি সম্ভব? তথ্য মতে তিনি সময় টিভির ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি প্রতিষ্ঠানটির লাইসেন্সধারী মালিকও। তবুও কি ১৫/১৬ বছরে এতো সম্পদ গড়া সম্ভব? যেকোনো মানুষের মনেইই প্রশ্ন ওঠা স্বাভাবিক। হ্যাঁ, এমন শিরোনাম দিয়ে প্রতিবেদন করেছে দুটি দৈনিক পত্রিকা। আর শিরোনাম দেখেই পাঠকের আগ্রহও জেগেছে খবর দুটি ঘিরে। কিন্তু রিপোর্টের ভেতর গেলে দেখা যায় ভিন্ন চিত্র। শিরোনামে বলা হয়েছে— আহমেদ জোবায়েরের ব্যাংকে ৭৬৫ কোটি টাকা! কিন্তু ভেতরের তথ্য হলো তার ব্যবসায়িক অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা লেনদেন হয়েছে। তাহলে দাঁড়ালো কি? ১৫/১৬ বছরে একটা কোম্পানির অ্যাকাউন্টে এই পরিমাণ টাকার লেনদেন কি অস্বাভাবিক? নিশ্চয় না। এখানে একটা বিষয় স্মরণে আনা যেতে পারে— কিছুদিন আগে বেশকিছু গণমাধ্যম রিপোর্ট করলো সাংবাদিক মুন্নী সাহার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি টাকা জমা। ব্যাস, শিরোনাম দেখে হুমড়ি খেয়ে পড়লো একশ্রেণির মানুষ। পরে জানা গেলো কি মুন্নী সাহার স্বামীর ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি অ্যাকাউন্টের তথ্য এটি। এবং মুন্নী সাহা সেই অ্যাকাউন্টের নমিনি মাত্র! অথচ ততোক্ষণে সামাজিক মাধ্যমে ভাইরাল এই অপতথ্য। নানা রকম ট্রলের শিকার মুন্নী সাহা। এই হলো কতিপয় গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকতার নমুনা! আসা যাক আহমেদ জোবায়ের প্রসঙ্গে। দুই তিন দিনের ব্যবধানে প্রায় একই রকম খবর দুটি পত্রিকায় প্রকাশ এবং একটি টিভি চ্যানেলের স্ক্রলে আসার পর এনিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন আহমেদ জোবায়ের।

২রা মার্চ নিজের ফেসবুকে আহমেদ জোবায়ের লিখেছেন— ”সম্প্রতি কয়েকটি মিডিয়ায় আমার ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টে ৭৬৫ কোটি টাকার লেনদেনের তথ্যের কথা উল্লেখ করে নিউজ ছাপা হয়েছে। এখানে আমার কোন বক্তব্য নেয়ার প্রয়োজন মিডিয়াগুলো অনুভব করেনি। আর এ কারণেই আমার এ ছোট্ট ব্যাখ্যা।

আমার ব্যবসায়িক অ্যাকাউন্ট বলতে সময় টিভি। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ১৫ বছরে সময় টিভির অ্যাকাউন্টে লেনদেন হাজার কোটি টাকারও বেশি হবে। কারণ ২০২২ সাল থেকেই সময় টিভির বার্ষিক সেলসের পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যায়। সরকারকে সর্বোচ্চ পরিমাণ ট্যাক্স— ভ্যাট দেয়া প্রথম তিনটি মিডিয়া প্রতিষ্ঠানের মধ্যে সময় টিভি একটি। আর যে ব্যবসায়িক অ্যাকাউন্টে এই লেনদেনের কথা উল্লেখ করে আমার কোন বক্তব্য না নিয়েই নিউজ ছাপা হচ্ছে, সে অ্যাকাউন্টগুলোতে সব লেনদেন যৌথ স্বাক্ষরে সম্পাদিত হয়েছে, আমার এবং সময় টিভির ব্যবসায়িক অংশীদার স্বনামধন্য সিটি গ্রুপের একজন প্রতিনিধির যৌথ স্বাক্ষরে। গত বছরের আগস্ট পর্যন্ত আমার যৌথ স্বাক্ষরে পরিচালিত সময় টিভির অ্যাকাউন্টগুলোতে কোন ব্যাংক লোন নাই।

এখানে স্পষ্ট করতে চাই- নিউজে যে টাকা বা ব্যাংক লেনদেনের কথা বলা হচ্ছে তা সবই প্রতিষ্ঠানের, মানে সময় টিভির। আমার ব্যক্তিগত কোনো একাউন্টের লেনদেনের তথ্য নয়।”

আহমেদ জোবায়েরর এই স্ট্যাটাস মূর্হুতেই ভাইরাল হয়ে যায়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মন্তব্য করতে থাকেন স্ট্যাটাসের নিচে। শাহজালাল নামে একজন লিখেন— হলুদ সাংবাদিকত। মাসুদ সিদ্দিকি লেখেন— এটা বাংলাদেশের মিডিয়ার চরিত্রের বহিঃপ্রকাশ। রূপ বদলে এদের বিন্দুমাত্র সময় লাগে না। সামান্য লাভের সামনে মাথা ঝোঁকাতে বা বিক্রি হতে এদের চেয়ে ফাস্টেট রানার পৃথিবীতে দুষ্কর। মাসুদ সিদ্দিকির কমেন্টের পাল্টা উত্তরে নীলু নাজির নামে একজন লেখেনএকদম ঠিক কথা বলেছেন, ধন্যবাদ। মোহাম্মদ কায়কোবাদ আকবর লেখেন— যা খুশি তাই হচ্ছে। এস এম বাবু নামে একজন লেখেন— সাপ্লাইকরা তথ্যভিত্তিক খবর পরিবেশসন কি শুধু আজকের? যুগ যুগ ধরে চলছে। সেটা আপনিও জানেন জো ভাই।

এমন আরো অসংখ্য কমেন্টের মাধ্যমে মানুষ জানান দিচ্ছেন নিজেদের অনুভূতি!
এখানে একটা বিষয় থেকে যাচ্ছে আলোচনার বাইরে সময় মিডিয়া লিমিটেডের লাইসেন্স আহমেদ জোবায়েরের নামে। পরে তিনি ফিনান্স পার্টনার বা অর্থলগ্নিকারী হিসেবে যুক্ত করেছেন স্বনামধন্য শিল্প গোষ্ঠী সিটি গ্রুপকে। কিন্তু এখন লাইসেন্সধারী আহমেদ জোবায়ের প্রতিষ্ঠান থেকে বাইরে। কিন্তু কেন তিনি বাইরে থাকতে বাধ্য হচ্ছেন? কেন তিনি সাবেক হয়ে গেলেন সময় টিভির এমডি পদ থেকে? এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে কি কেউ?

আহমেদ জোবায়েরের স্ট্যাটাস এবং গণমাধ্যম দুটির রিপোর্ট বিশ্লেষণ করে একটি বিষয় স্পষ্ট বোঝা যায় চটকদার ও বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে প্রতিবেদনের ভেতরে লেখা হয়েছে ভিন্ন কথা। শিরোনাম পড়ে পাঠকের ধারণা হতে আহমেদ জোবায়ের কিংবা অন্যরা মোটা অঙ্কের টাকার মালিক হয়েছেন। কিন্তু পুরো রিপোর্ট পড়লে বোঝা যায় এগুলো মূলত আহমেদ জোবায়ের এবং অন্যদের পরিচালিত প্রতিষ্ঠানের ব্যাবসায়িক লেনদেনের তথ্য।
এসব দেখে প্রশ্ন জাগে— গণমাধ্যমকে ব্যবহার করে ব্যক্তি মানুষের চরিত্র হননের এই খেলা কি জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও চলবে? অথচ সকল বৈষম্য ও অনৈতিকতার অবসান হবে — এমন চাওয়া নিয়েই তো জুলাই আগস্টে পথে নেমেছিলেন বাংলাদেশের মানুষ।

প্রধান খবর মিডিয়া

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইফুন নবী খালেদের মসজিদে মতবিনিময়

    বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার

    নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু : তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস

    ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    রাণীশংকৈলে তীর্ণই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু- এলাকায় শোকের ছায়া

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    সখিপুরে সড়কের ওপর পড়ে ছিল স্বাস্থ্য সহকর্মীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু : কারণ খতিয়ে দেখতে কমিটি ঘটন , জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    কোন নেতাকর্মী দ্বারা যেন কোন জনগণ হয়রানির শিকার না হয়-সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    ভুয়া শিক্ষার্থী দেখিয়ে দেড় কোটি টাকার ভবন- রাণীশংকৈলে ছাত্রশূন্য গাজিরহাট কলেজে অভিনব প্রতারণা

    বাসা-বাড়িতেই চলছিল অনৈতিক কাজ: সখিপুরে ৩ পতিতা ১ খদ্দের ও বাড়িওয়ালী আটক।

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও ৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক


    • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৪
      এশা রাত ৮:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।