আজ বুধবার | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৩৭

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কাউন্সিলর হলেন- লালমনিরহাটের আব্দুল্লাহ আল মাহফুজ এভিন।তিনি আজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্রিকেটাঙ্গণে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা আব্দুল্লাহ আল মাহফুজ এভিনের কাউন্সিলর হওয়াকে ঘিরে লালমনিরহাটের ক্রীড়ামহলে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আব্দুল্লাহ আল মাহফুজ এভিন লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের কৃতী সন্তান।
সাবেক ক্রিকেটার ও দক্ষ ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল মাহফুজ এভিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ট সমাজ সেবক মানবিক যাত্রা ফাউন্ডেশন-এর কর্ণধারও তিনি।
সাবেক এ ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহফুজ এভিন বলেন, ক্রীড়াঙ্গণসহ পথশিশু মাদরাসার এতিম শিশু ও হতদরিদ্র মানুষগুলোর জন্য নিরলস ভাবে পরিশ্রম করে এসব মানুষর ভাগ্যোন্নয়নে কাজ করাই আমার এক মাত্র লক্ষ্য।
মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এভিন দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের মোঃ এরশাদ আলমের পুত্র।
বুধবার, ৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪২ |
| এশা | রাত ৯:০৯ |