আজ | | | |

শিরোনাম :

খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব: জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়ির বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুদক দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক নির্বাচিত বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রী প্রেস উইং শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ

আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে একটি সুন্দর, সম্প্রীতিময় এবং ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

প্রকাশ: 21 May, 2026 3:31 pm

ঢাকা, ২১ মে, ২০২৬-উর্দুভাষী জনগোষ্ঠীর পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো এবং তাদের ন্যায্য অধিকার ও স্থায়ী আবাসনের দাবি পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) উর্দুভাষী জনগোষ্ঠী কর্তৃক আয়োজিত এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে ক্যাম্পগুলোর বর্তমান মানবিক পরিস্থিতি নিয়ে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৬ বছর পরেও এই ক্যাম্পগুলোর বাসিন্দাদের মৌলিক চাহিদা পূরণ হয়নি, যা অত্যন্ত বেদনাদায়ক। একজন মানুষ কীভাবে এই চরম প্রতিকূল পরিবেশে বছরের পর বছর বসবাস করতে পারে, তা ভাবাই যায় না। তিনি বলেন, আপনাদের যৌক্তিক দাবিগুলো আদায়ে প্রয়োজনে আমি নিজেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাবো।

উর্দুভাষী তরুণ ও যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে মো: আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি হবে, আপনাদের মধ্য থেকে কেউ যদি নিয়ম অনুযায়ী আবেদন করে এবং যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় ভালো করে, তবে তাকে অগ্রাধিকারের ভিত্তিতে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের প্রতিটি যুবকের মেধার সঠিক মূল্যায়ন ও তাদের স্বাবলম্বী করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং উর্দুভাষী যুবসমাজকেও এই মূলধারার সাথে সম্পৃক্ত করা হবে।

একটি বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে একটি সুন্দর, সম্প্রীতিময় এবং ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। সমাজে কোনো অপরাধীর স্থান হবে না উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, দখলদার ও চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। এদেরকে যেকোনো মূল্যে রুখে দিতে হবে এবং এদের আর কখনো মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না। এই অপশক্তির বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান নানামুখী অপপ্রচার নিয়ে কথা বলতে গিয়ে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রতিমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল সমাজ ও রাষ্ট্রে বিভ্রান্তি ছড়াতে সামাজিক মাধ্যমে ক্রমাগত মিথ্যা প্রচার চালাচ্ছে, যা রুখে দেওয়া আমাদের সবার দায়িত্ব। দেশের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতেই বিএনপি রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণে আমরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি, তার সফল বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে।প্রেস রিলিজ

এক্সক্লুসিভ প্রধান খবর রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    খেলাধুলার মাধ্যমে দল-মত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব:

    বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

    অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জুলাই সনদ’ অত্যন্ত প্রয়োজনীয়,এটা নিয়ে সরকারি দল এবং বিরোধী দলগুলো আলোচনা করতে পারে

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

    জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়ির বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুদক

    পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ: ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’—আমিনুল হক

    জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে:শায়রুল কবির খান

    দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    ট্রাফিক সার্জেন্ট কর্তৃক বিদেশী পিস্তলসহ দুষ্কৃতিকারী আটক!

    নির্বাচিত বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রী প্রেস উইং

    টাঙ্গাইলে শিক্ষক আজহারুল ইসলামের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রেজুলেশন বই গায়েব করার অভিযোগ

    শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে কুড়িগ্রামে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    নারী শক্তির “নারী সমাবেশ” যেন জুলাইয়ের বিপ্লবী নারীদের মিলনমেলা

    পল্লবীর জলাবদ্ধ এলাকায় ঘরে ঘরে রান্না করা খাবার পৌঁছে দিলেন ফজলুল হক লাভলু

    জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনে ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত: প্রধান লক্ষ্য যুবদের কর্মসংস্থান সৃষ্টি

    মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা

    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ

    হাজিদের হজের ব্যয় কমাতে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়ার সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

    সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাযে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

    নওগাঁর পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

    বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

    চলে গেলেন না ফেরার দেশে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার : বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের শোক বার্তা

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)

    ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান


    • বুধবার, ২২ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫৯
      সূর্যোদয়ভোর ৬:২৪
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৭
      মাগরিবসন্ধ্যা ৭:৪৬
      এশা রাত ৯:১১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ নিউজ এখন ( www.newsekhon.com )
    নিউজ এখন মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।